Saturday, April 11, 2026

এবার লখিমপুর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের শীর্ষ আদালতে

Date:

Share post:

লখিমপুর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। আজ ওই মামলা শুনবেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এনভি রমানা।
অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁর ছেলের গাড়ির ধাক্কায় উত্তরপ্রদেশের লখিমপুরের খেরি এলাকায় ৪ কৃষক-সহ মোট ৮ জনের মৃত্যু হয়। তারপর থেকেই উত্তপ্ত লখিমপুর।ঘটনাটিকে নিয়ে উত্তাল রাজনীতিও। ঘটনার তদন্ত নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়ির ধাক্কার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হাই কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছে যোগী সরকার। এরপর বুধবার শীর্ষ আদালতে লখিমপুরের ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়।

আরও পড়ুন:“বিজেপি মোকাবিলায় ব্যর্থ কংগ্রেস, নতুন ভারত গড়তে নেতৃত্ব দিক বাংলা”: মমতা
যদিও গোটা বিষয়টিতে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের কোনও যোগাযোগ নেই বলে দাবি মন্ত্রী অজয় মিশ্রের। তবে এই বিতর্কের মাঝেই সংবাদমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে , রবিবারের ঘটনার পর মাঝ রাস্তায় রক্তাক্ত এক যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেখানেই যুবক বলছেন, কালো রঙের যে কনভয়টি কৃষকদের ধাক্কা মেরে চলে যায়, তাতে ‘ভাইয়াজি’ (আশিস মিশ্র) ছিলেন। সেইসঙ্গে যুবকটি এও বলেন গাড়িটিতে আরও অনেকেই ছিলেন।

advt 19

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...