Monday, April 6, 2026

রাজস্থানকে হারিয়ে কার্যত প্লে-অফের রাস্তা নিশ্চিত করল কেকেআর

Date:

Share post:

রাজস্থান রয়‍্যালসকে( Rajasthan Royals) হারিয়ে আইপিএলে ( IPL)প্লে-অফের টিকিট কার্যত পাকা করে ফেলল কলকাতা নাইট রাইডার্স( KKR)। এদিন সঞ্জু সামসনদের বিরুদ্ধে ৮৬ রানে জিতল ইয়ন মর্গ‍্যানের দল। ৪ উইকেট নিয়ে ম‍্যাচের সেরা শিভম মাভি।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়‍্যালস। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে কেকেআর। কলকাতার হয়ে ৫৬ রান করেন শুভমন গিল। ৩৮ রান করেন ভেঙ্কটেস আইয়র। ১২ রান করেন নীতিশ রানা। ১৩ রান করেন মর্গ‍্যান। রাজস্থানের হয়ে একটি করে উইকেট পান ক্রিস মরিস, চেতন শাকারিয়া, রাহুল তেওটিয়া এবং গ্লেন পিলিপস।

জবাবে ব‍্যাট করতে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় রাজস্থান। রাজস্থানের হয়ে একমাত্র লড়াই করেন রাহুল তেওটিয়া। ৪৪ রান করেন তিনি। ১৮ রান করেন শিভম দুবে। শূন‍্য রান করেন জসওয়াল। কেকেআরের হয়ে ৪ উইকেট নেন শিভম মাভি। ৩ উইকেট নেন লকি ফার্গুসন। ১ টি করে উইকেট নেন শাকিব আল হাসান এবং বরুণ চক্রবর্তী।

আরও পড়ুন:চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত জয় পাঞ্জাবের, ম‍্যাচের সেরা রাহুল

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...