Saturday, June 13, 2026

সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার সাহিত্যিক আবদুলরজাক গুরনাহ

Date:

Share post:

২০২১ সাহিত্যে নোবেল সম্মান পেলেন তানজানিয়ার সাহিত্যিক আবদুলরজাক গুরনাহ। সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও পুঁজিবাদের ফলে সাধারণ মানুষের কীভাবে ক্ষতি হয়, উদ্বাস্তু সমস্যা কীভাবে মাথাচাড়া দিয়ে ওঠে, এসবই আবদুলরজাকের কলমে ফুটে উঠেছে। উদ্বাস্তুদের বিভিন্ন সমস্যা নিয়ে আপসহীন লড়াই চালিয়ে গিয়েছেন এই উপন্যাসিক। শাসকের রক্তচক্ষুতেও এতটুকু ভয় পাননি ৭৩ বছরের এই প্রবীণ সাহিত্যিক।

১৯৪৮ সালে ভারত মহাসাগরের জাঞ্জিবার দ্বীপে গুরনাহের জন্ম। ছয়ের দশকের শেষদিকে তিনিও একজন উদ্বাস্তু হিসেবে ইংল্যান্ডে যান। সেখানেই কেন্ট ইউনিভার্সিটিতে তিনি ইংরেজি ও উপনিবেশ পরবর্তী সময়ের সাহিত্য নিয়ে অধ্যাপনা করেছেন। লিখেছেন এক ডজনের বেশি উপন্যাস এবং বহু ছোট গল্প। রয়েল সুইডিশ অ্যাকাডেমি বৃহস্পতিবার ২০২১ সালের নোবেল সাহিত্য সম্মান এই প্রবীণ সাহিত্যিকের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করে। নোবেল কমিটি জানিয়েছে, গুরনাহের কলমে শরণার্থীদের সমস্যা, তাদের সংস্কৃতি, সবই পুঙ্খানুপুঙ্খভাবে উঠে এসেছে। গোটা দুনিয়ার সামনে শরণার্থীদের সমস্যা তুলে ধরেছেন তিনি। গুরনাহ আফ্রিকার মানুষের সমস্যা গোটা দুনিয়ার কাছে প্রকাশ করেছেন। মাত্র ২১ বছর বয়সেই প্রথম লেখা শুরু করেছিলেন তিনি। নিজেও ছিলেন একজন শরণার্থী। তাই শরণার্থীদের উপর ঔপনিবেশিকতার প্রভাব জীবন্ত হয়ে ধরা দেয় তাঁর লেখায়।

আরও পড়ুন- শান্তিপুর উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী রাজু পাল, বাকি তিন কেন্দ্রে বামেদের সমর্থন advt 19

 

 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...