Monday, May 18, 2026

দাঙ্গা: দিল্লি পুলিশকে তিরস্কারের পরই বদলি হয়ে গেলেন বিচারক

Date:

Share post:

দিল্লি দাঙ্গা মামলার শুনানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশের ভূমিকার তীব্র সমালোচনার পরই বদলি বিচারক। কারকারডুমা জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারপতি বিনোদ যাদব বলেছিলেন, দিল্লি দাঙ্গার তদন্তকে প্রহসনে পরিণত করেছে পুলিশ। এই ধরণের ঘটনার তদন্তে অবহেলা করলে ক্ষতি গণতন্ত্রের। দাঙ্গা মামলায় পুলিশ যাদের সাক্ষী হিসেবে হাজির করছে তারা শপথ নিয়ে রীতিমতো মিথ্যা বলছে। ডেপুটি কমিশনারের রিপোর্টও চেয়ে পাঠান বিচারক। আর এরপরই হঠাৎ করে দেখা গেল বিচারক যাদবকে সংশ্লিষ্ট আদালত থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে বদলি করা হয়েছে রাউজ অ্যাভিনিউ কোর্টের বিশেষ বিচারক হিসেবে। আইনজীবী মহলের ধারণা, বিচারক বিনোদ যাদবকে সরিয়ে দেওয়ায় নতুন বিচারকের এজলাসে দিল্লি দাঙ্গার মামলা ফের নতুন করে শুরু করতে হবে। তাতে বিচারপ্রক্রিয়া আরও বিলম্বিত হবে।

আরও পড়ুন- রাজস্থানকে হারিয়ে কার্যত প্লে-অফের রাস্তা নিশ্চিত করল কেকেআর

গতমাসে দিল্লি দাঙ্গা মামলার শুনানিতে বিচারক যাদব মন্তব্য করেন, স্বাধীনতার পর ২০২০ সালেই দিল্লিতে সবচেয়ে ভয়ঙ্কর দাঙ্গা হয়েছে। অথচ সেই দাঙ্গার উপযুক্ত তদন্তে ব্যর্থ পুলিশ। প্রসঙ্গত, দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নিয়ন্ত্রণে। আর দিল্লির বর্তমান পুলিশ কমিশনার শাহ-ঘনিষ্ঠ রাকেশ আস্তানা।

advt 19

 

 

Related articles

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...