Monday, June 8, 2026

শান্তিপুর উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী রাজু পাল, বাকি তিন কেন্দ্রে বামেদের সমর্থন

Date:

Share post:

তৃণমূল, বাম, বিজেপির পর এবার আসন্ন উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। পুজো শেষে আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। যেখানে রাজনৈতিক মহলের সবচেয়ে বেশি নজর নদিয়ার শান্তিপুরে কেন্দ্রে। আর এই আসনেই এবার কংগ্রেস প্রার্থী রাজু পাল।

রাজ্য রাজনীতিতে একেবারেই অপরিচিত, অচেনা, আনকোড়া এই রাজু পাল। স্থানীয়স্তরে কিছু মানুষ হয়তো চেনেন কংগ্রেস প্রার্থীকে। বয়সে তরুণ রাজু পাল শান্তিপুর টাউন কংগ্রেস সভাপতি ও নদিয়া জেলা কংগ্রেসের সম্পাদক। তবে ছাত্র বা যুব রাজনীতি থেকে উঠে আসা কোনও নেতা নন তিনি। ফলে কংগ্রেস মনোভাবের কোনও মানুষ শুধু নন, সক্রিয় কংগ্রেস রাজনীতি করা লোকেদের মধ্যে অনেকেই চিনতে পারছেন না রাজু পালকে। এমন প্রার্থী চয়নেই প্রমাণিত একদা কংগ্রেসের গড় বলে পরিচিত শান্তিপুর কেন্দ্রে প্রার্থী খুঁজে পায়নি কংগ্রেস। তাই রাজনীতিতে আনকোড়া রাজুকে ভোটের ময়দানে নামিয়ে দিয়েছেন অধীর চৌধুরীরা।

অন্যদিকে, রাজ্যে আসন্ন বিধানসভা উপনির্বাচনে জোট ধর্ম পালন না করে আগেই একতরফা প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। কংগ্রেসের সঙ্গে কার্যত ইতি টেনেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বাম নেতারা। তার ইঙ্গিতও দিয়েছেন বিমান বসু। তবে এক্ষেত্রে কিছুটা নরম মনোভাব দেখিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাই চারটি কেন্দ্রের মধ্যে একমাত্র নদিয়ার শান্তিপুর আসনে প্রার্থী দিচ্ছে কংগ্রেস। দিনহাটা, খাড়দহ ও গোসাবায় কোনও প্রার্থী দেবে না তারা।
বরং, ওই তিন আসনে বাম প্রার্থীদের সমর্থন করবে কংগ্রেস।

আসলে শান্তিপুর ছাড়া বাকি তিন কেন্দ্রে গ্রহণযোগ্য প্রার্থীই খুঁজে পাচ্ছে না কংগ্রেস। কিন্তু শান্তিপুরে অচেনা রাজু পালকে প্রার্থী করার মধ্যে দিয়ে প্রমাণ, এই আসনে কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত নিশ্চিত।

আরও পড়ুন- উৎসবের মরসুমে কড়া সতর্কবার্তা দিল স্বাস্থ্য মন্ত্রক

advt 19

 

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...