Friday, April 3, 2026

জাতীয় কর্মসমিতি থেকে ছাঁটা হয়েছে, ‘দুঃখে’ বায়োতে বিজেপি-র নাম সরালেন সুব্রহ্মণ্যম স্বামী?

Date:

Share post:

বিজেপির জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়েছেন সুব্রহ্মণ্যম স্বামী। তবে কি দুঃখে দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন তিনি? বিজেপির জাতীয় কর্মসমিতির কমিটিতে নাম বাদ যাওয়ার পরেই তার টুইটার হ্যান্ডেলের বায়ো থেকে বিজেপির নাম সরিয়ে দিলেন সাংসদ।

সুব্রহ্মণ্যম টুইটারে আগের বায়ো বদলে এখন বায়োতে নিজের পরিচয় দিয়েছেন কেবল মাত্র রাজ্যসভার সাংসদ হিসাবে। কোন দল থেকে তিনি নির্বাচিত, তা আগে লেখা থাকলও এখন আর নেই। সুব্রহ্মণ্যম স্বামীর টুইটার বায়োতে লেখা রয়েছে, ‘রাজ্যসভা এমপি, প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী, হার্ভার্ড থেকে অর্থনীতিতে পিএইচডি, অধ্যাপক, যেমন ভাল ব্যবহার পাব তেমন ফিরিয়ে দেব।’ যদিও বায়ো পরিবর্তনের আগে তাঁর পরিচয় ছিল বিজেপি সাংসদ হিসাবে। এবং তিনি যে বিজেপি জাতীয় কর্মসমিতিতে রয়েছেন তারও উল্লেখ ছিল। প্রথম থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর সমালোচক হিসাবে পরিচিত ছিলেন এই বিজেপি নেতা। মোদির অর্থনীতি পরিচালনা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করে বিতর্ক জড়িয়েছেন তিনি।

আরও পড়ুন: কেন্দ্র শক্ত হতেই নিয়ম বদল ব্রিটেনের, কোভিশিল্ড নিলে কোয়ারেন্টাইন নয়

বিজেপির জাতীয় কর্মসমিতির থেকে শুধুমাত্র সুব্রহ্মণ্যম স্বামীকে ছেঁটে ফেলা হয়েছে এমনটা একেবারে নয়। বাদের তালিকায় রয়েছেন বরুণ গান্ধী এবং মানেকা গান্ধী। কারণ তারা উত্তরপ্রদেশের লাখিমপুরে ঘটে যাওয়া কৃষকদের মৃত্যু নিয়ে সুর চড়িয়েছিলেন। এছাড়াও ইন্দ্রজিৎ সিং, প্রহ্লাদ প্যাটেল, সুরেশ প্রভু, এসএস আহলুওয়ালির মতো বিজেপি-র অনেক প্রবীণ নেতা-মন্ত্রী বাদ পড়েছেন নতুন কমিটিতে।

advt 19

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...