Friday, April 3, 2026

ত্রিপুরার পুরভোটে লড়বে তৃণমূল, ভার্চুয়াল বৈঠকে ইঙ্গিত অভিষেকের

Date:

Share post:

নতুন করে সংগঠন গড়ে তোলার পর পুরনির্বাচন দিয়েই ত্রিপুরার নির্বাচনী রাজনীতিতে পা রাখতে তৈরি তৃণমূল(TMC)। নভেম্বরে ত্রিপুরা যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ডিসেম্বরে যাবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ত্রিপুরার(Tripura) পুরভোটকে সামনে রেখে দলকে এখন থেকেই তৈরি হতে বললেন অভিষেক। শুক্রবার ত্রিপুরায় দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। এই বৈঠকেই ২১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ত্রিপুরায় জেলাভিত্তিক কর্মসূচি করার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সদ্য গঠন করা ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটি এবং যুব কমিটির সদস্যদের তিনটি দলে ভাগ করে দেওয়া হয়ছে। এক- একটি দলে ১০ জন করে রয়েছেন। এই তিনটি দল ২১ অক্টোবর থেকে ত্রিপুরার সব জেলায় কর্মিসভা, পথসভা, ছোট আকারে মিছিল, এছাড়াও হাটে-বাজারে-বাড়িতে জনসংযোগ কর্মসূচি করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির নাম দিয়েছেন ‘ত্রিপুরার জন্য তৃণমূল’।

ত্রিপুরায় নগর পঞ্চায়েত, পুরপরিষদ ও কর্পোরেশন নির্বাচন বাকি রয়েছে। এগুলির মেয়াদ শেষ হয়ে গেলেও কোনওটিরই নির্বাচন করায়নি ত্রিপুরার বিজেপি সরকার। নভেম্বর-ডিসেম্বর মাসে সম্ভাব্য নির্বাচন হবে ধরে নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে দল।

আরও পড়ুন:সবুজ সংকেত হাইকোর্টের, এবার পুজোয় সরকারি অনুদানে নেই বাধা

এদিন বৈঠকের শুরুতেই ত্রিপুরায় দলের নেতাদের সাধুবাদ জানান অভিষেক। গত কয়েকমাসে যেভাবে দলের নেতা-কর্মীরা ত্রিপুরার শাসক দলের লাল চোখ উপেক্ষা করে, হামলা-মামলা সহ্য করে দলের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে কাজ করছেন তা প্রশংসা করার মতোই বলে জানান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দোপাধ্যায়ের কথায়, গত কয়েকমাসে প্রায় ৭৫০০০ মানুষ বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এটা ভালো দিক। তবে সংগঠনকে আরও শক্তিশালি করতে হবে বলে তাঁর সংযোজন, ২০২৩ এ ত্রিপুরায় সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস। এদিন অভিষেক বৈঠকে বলেছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বেই আমরা সবাই লড়ছি। তিনিই সবার উপরে। বাকি আমরা সবাই একসঙ্গে। এখানে কেউ কারও ওপরে নয়।

বৈঠক শেষে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দোপাধ্যায় লিখেছেন—
“আমরা শুনেছি ওই মাভৈঃ মাভৈঃ মাভৈঃ…”

এদিন বিকেল ৫ টায় কলকাতা থেকে ভার্চুয়াল বৈঠক শুরু করেন অভিষেক বন্দোপাধ্যায়। আগরতলা থেকে ছিলেন, দলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক, আশিসলাল সিং সহ সব সদস্যরা। ছিলেন ত্রিপুরা যুব তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক বাপটু চক্রবর্তী সহ কমিটির বাকিরা। বৈঠকে সুবল ভৌমিক ত্রিপুরার ভোটার তালিকা সংশোধন সহ একাধিক বিষয় দলের সামনে রাখেন। সাংসদ সুস্মিতা দেব শিলচর থেকে ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন। ছিলেন ত্রিপুরার আর এক প্রবীণ নেতা আশিসলাল সিংও। দলের যুবনেতারাও বৈঠকে ছিলেন।

advt 19

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...