Sunday, June 28, 2026

‘আশিস মিশ্রকে কেন গ্রেফতার করা হয়নি?’ শীর্ষ আদালতে প্রশ্নের মুখে যোগী সরকার

Date:

Share post:

লখিমপুর খেরি কাণ্ডে(Lakhimpur Kheri case) সুপ্রিমকোর্টের প্রশ্নের মুখে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ(Yogi Adityanath) সরকার। শুক্রবার এই মামলার শুনানিতে আদালতে তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যোগী সরকারের তদন্তে আদালত অসন্তুষ্ট। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র তথা কৃষক হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আশিস মিশ্রকে কেন গ্রেফতার করা হয়নি? সে প্রশ্নও তোলেন সুপ্রিম কোর্টের(Supreme Court) প্রধান বিচারপতি।

শুক্রবার লখিমপুরকাণ্ডের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, “রাজ্যের তরফে যে পদক্ষেপ করা হয়েছে, তা সন্তোষজনক নয়। কেন আশিস মিশ্রকে গ্রেফতার করা হয়নি?” যদিও উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, কাল সকাল ১১ পর্যন্ত সময় দেওয়া হয়েছে আশিস মিশ্রকে। যদিও এই উত্তরে খুশি হয়নি আদালত। পাল্টা প্রশ্ন করা হয়, “আপনারা কি খুনের মামলায় অভিযুক্ত সবার সঙ্গেই এমন করেন? নোটিস করবেন, তারপর অপেক্ষা করবেন, কবে আসবে?” একসঙ্গে সুপ্রিম কোর্ট আরো জানায়, “শুধু কথায় অ্যাকশন, কাজ কিছু হচ্ছে না” এই মামলার যাবতীয় তথ্য প্রমাণ সংরক্ষণ করে রাখার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:চাপে পড়ে লখিমপুর-কাণ্ডে মন্ত্রী-পুত্রকে তলব! বেপাত্তা আশিস

পাশাপাশি এই মামলার জন্য উত্তর প্রদেশ সরকারের তরফে সময় চাওয়া হয়েছে। তার প্রেক্ষিতে পুজোর পর মামলার শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে আদালত।

advt 19

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...