Saturday, March 28, 2026

চতুর্থীর সকালেই বঙ্গবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মহালয়ার দিন থেকে ‘জাগো বাংলার’-র শারদ সংখ্যা প্রকাশের পর একের পর এক পুজো উদ্বোধন করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থীর দিনেও বেশ কয়েকটা পুজো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। তবে এই চরম ব্যস্ততার মধ্যেও মহাচতুর্থীর সকালে বঙ্গবাসীকে শুভেচ্ছাবার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালেই টুইট করে সকলের জন্য শুভকামনাও করেছেন তিনি।

আরও পড়ুন:কথায় কথায় আমলাদের তলব নয়, রাজ্যপালকে চিঠি দিয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

এদিন টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, “শরতে আজ কোন অতিথি এল প্রাণের দ্বারে। আনন্দগান গা রে হৃদয়, আনন্দগান গা রে।”-গানের এই দু’লাইন লেখার পর তিনি বঙ্গবাসীর উদ্দেশ্যে লিখেছেন, ‘উৎসব শুরুর প্রহর গুনছে বাংলা। জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে আকাশে,বাতাসে। মা দুর্গার আবির্ভাবলগ্নে সকলকে জানাই মহাচতুর্থীর আন্তরিক শুভেচ্ছা। সবার জীবন হয়ে উঠুক আনন্দমুখর।’

আশ্বিনের পেঁজা তুলোর মতো নীল মেঘ, আকাশে বাতাসে উৎসবের ধ্বনি।ঢাকে কাঠি পড়তেই চারিদিকে যেন সাজো সাজো রব ধ্বনিত হচ্ছে। কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসবের দিনগুলিতেও দোসর সেই করোনা। প্যান্ডালে ঢোকার ব্যাপারেও বিধিনিষেধ আরোপিত হয়েছে।সেইসঙ্গে রয়েছে কড়া নিয়মাবলী। তবে বিধিনিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে তৃতীয়ার সন্ধ্যায় রাজপথে ঢল নেমেছে মানুষের। ঠাকুর তো বটেই সেইসঙ্গে প্যান্ডাল দেখার ঢল। তবে এই করোনায় যেন পুজোর দিনগুলিতে ‘সুপার স্প্রেডার’ হয়ে না দাঁড়ায় সেই আশঙ্কায় প্রহর গুণছে চিকিৎসকমহল।

advt 19

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...