Thursday, April 9, 2026

দিল্লির বিরুদ্ধে ৭ উইকেটে জয় আরসিবির

Date:

Share post:

আইপিএলে ( IPL) দিল্লি ক‍্যাপিটালসের( Delhi capitals) বিরুদ্ধে দুরন্ত জয় পেল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর( RCB)। এদিন বিরাট কোহলির দল ৭ উইকেটে হারাল ঋষভ পন্থদের।

আগেই প্লে-অফে আগেই চলে গিয়েছিল দিল্লি এবং ব‍্যাঙ্গালোর। এদিনের ম‍্যাচটি ছিল কার্যত নিয়মরক্ষার। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে দিল্লি। দিল্লির হয়ে সর্বোচ্চ রান করেন পৃথ্বী শাহ। ৪৮ রান করেন তিনি। ধাওয়ান করেন ৪৩ রান। আরসিবির হয়ে দুটি উইকেট নেন সিরাজ। একটি করে উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল, হর্ষল প‍্যাটেল এবং ক্রিশ্চিয়ান।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় আরসিবি। আরসিবির হয়ে দুরন্ত লড়াই করেন শ্রীকর ভরত। ৭৮ রানে অপরাজিত তিনি। ৫১ রানে অপরাজিত ম‍্যাক্সওয়েল। ৪ রান করেন অধিনায়ক কোহলি। দিল্লির হয়ে দুই উইকেট নেন আনরিচ নর্টেজ। একটি উইকেট নেন অক্ষর প‍্যাটেল।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে নতুন জার্সি পরে মাঠে নামবে বিরাট কোহলি, রোহিত শর্মারা


advt 19

 

Related articles

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...