Thursday, June 25, 2026

একটি নামী অনলাইন শিক্ষাদান সংস্থার বিজ্ঞাপন থেকে সরানো হলো শাহরুখকে

Date:

Share post:

পুত্রের দায় তো পিতাকে নিতেই হবে। একটি নামী অনলাইন শিক্ষাদান সংস্থার বিজ্ঞাপন থেকে রাতারাতি সরিয়ে দেওয়া হল শাহরুখ খানকে (Shahrukh khan) । বলিউডে গুঞ্জন, শুধু গুঞ্জন নয় এক প্রকার নিশ্চিত ভাবে বলা যায় খানকে মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান গ্রেফতার হওয়ার জেরেই ওই অনলাইন শিক্ষাদান সংস্থার বিজ্ঞাপন থেকে শাহরুখ খানকে সরিয়ে দেওয়া হল। শাহরুখকে দিয়ে করানো সব বিজ্ঞাপন বন্ধ করে দিল তারা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম প্রকাশিত রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। আরিয়ান মাদক কাণ্ডে জড়িয়ে পড়ার পর থেকেই শাহরুখের সঙ্গে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে অনলাইন শিক্ষাদানকারী ওই নামী সংস্থাকেও। এই সংস্থার হয়ে শিশুদের শিক্ষা সংক্রান্ত বিজ্ঞাপন করেছেন শাহরুখ। শাহরুখ এই সংস্থার বিজ্ঞাপন শুরু করার পর থেকে প্রবল লাভের মুখ দেখে সংস্থাটি । কিন্তু শাহরুখের বড় ছেলে মাদককাণ্ডে ধরা পড়ার পর থেকে দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে

ওই সংস্থাটিকে । বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সংস্থাটিকে উল্লেখ করে লেখা হচ্ছে শাহরুখ নিজের সন্তানকে মানুষ করতে পারেন না অন্যের সন্তানকে কী শিক্ষা দেবেন? এই জাতীয় নানা বিরূপ মন্তব্যে জেরবার হয়ে এবং বিপুল আর্থিক ক্ষতির থেকে বাঁচতে শেষ পর্যন্ত নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখকে সরিয়ে দিলো সংস্থাটি।

২০১৭-তে অনলাইনে শিক্ষাদানকারী ওই সংস্থার সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি হয় শাহরুখের। এই সংস্থার বিজ্ঞাপনের জন্য মোটা টাকা চুক্তি হয়েছিল শাহরুখের। শুধু এই সংস্থাই নয়, আরও বেশ কয়েকটি বাণিজ্যিক সংস্থার মুখও শাহরুখ’। এখন দেখার সেই সব সংস্থাগুলিও কী পদক্ষেপ করে।

advt 19

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...