Sunday, February 1, 2026

কলকাতা পুলিশের ফেসবুক পেজে পুজো উদ্যোক্তাদের জন্য বিশেষ সতর্কবার্তা

Date:

Share post:

করোনার প্রকোপ বর্তমানে অনেকটাই আয়ত্তের মধ্যে।তবু উৎসবের মরশুমে সতর্ক পুলিশ। পুজো উদ্যোক্তাদের জন্য কলকাতা পুলিশের ফেসবুকে পেজে দেওয়া হয়েছে বিশেষ সতর্কবার্তা।
কী বলা হয়েছে সেই সতর্কবার্তায় ? সেখানে বলা হয়েছে, পুষ্পাঞ্জলির জন্য দর্শনার্থীদের বাড়ি থেকে ফুল আনতে অনুরোধ করতে হবে পুজো কমিটিগুলিকে।এর ফলে ভিড় অনেকটাই এড়ানো সম্ভব হবে বলে মনে করছে কলকাতা পুলিশ।
এরই পাশাপাশি, সিঁদুর খেলা, প্রসাদ বিতরণের সময় ভিড় যাতে না হয়, সেদিকেও নজর রাখতে হবে পুজো উদ্যোক্তাদের। মণ্ডপ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও অন্যান্য কর্মসূচি পালনেও সংযমী হওয়ার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ।
এমনকি, বিভিন্ন পুরস্কারের বিচারকমণ্ডলীকে মূলত অনলাইনে মণ্ডপ পরিদর্শন করতে অনুরোধ করা হয়েছে।বিচারকরা সশরীরে মণ্ডপ পরিদর্শন করলে তা সকাল ১০টা থেকে দুপুর ৩টের মধ্যে করতে হবে বলে কলকাতা পুলিশের ফেসবুক পেজের নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে।

advt 19

 

 

spot_img

Related articles

সোমে শুরু মাধ্যমিক! পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস পরিষেবা, যাতায়াতের ঝক্কি কমাতে তৎপর রাজ্য 

সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগে পরীক্ষার্থীদের যাতে...

পিসিবির ধোঁয়াশার মধ্যেই টি২০ বিশ্বকাপ খেলা নিয়ে হাটে হাড়ি ভাঙলেন পাক অধিনায়ক

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রেখেছে পিসিবি। কিন্ত হাটে হাড়ি ভেঙে দিলেন পাকিস্তানের অধিনায়ক।...

ভোটমুখী তামিলনাড়ু-কেরালা থেকে শুধু নেওয়ার ছক বিজেপির! বরাদ্দ শূন্য

বিরোধী শাসিত রাজ্য মানেই বঞ্চনা। নির্বাচনও বিজেপির সেই মানসিকতার বদল যে করতে পারে না তার প্রমাণ রাখল ২০২৬-২৭...

কেন্দ্রীয় বাজেটের লক্ষ্য ২০৪৭? বর্তমানের দিশা কোথায়

সন্দীপন দাস, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, সিটি কলেজ কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এর (Budget 2026-27) লক্ষ্য কি ২০৪৭? কিন্তু বর্তমানের দিশা...