Saturday, June 20, 2026

রাজধানীতে জঙ্গি হানার আশঙ্কা, উৎসবের মরসুমে কড়া নজরদারি

Date:

Share post:

ফের দিল্লিতে জঙ্গি হানার আশঙ্কা। রবিবার থেকেই দিল্লি পুলিশের (Delhi Police) তরফে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দিল্লি পুলিশের কমিশনার রাকেশ আস্থানা (Rakesh Asthana)।

সূত্রের খবর, উৎসবের মরসুমে রাজধানীতে জঙ্গি হানার আশঙ্কায় সর্তকতা জারি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, পেট্রোল পাম্প অথবা তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটিয়ে বড়সড় নাশকতার ছক কষেছে জঙ্গিরা। আগাম খবর পেতে স্থানীয় সূত্রকে কাজে লাগাচ্ছে পুলিশ। দিল্লির বিভিন্ন সাইবার ক্যাফে, রাসায়নিকের দোকান, পার্কিং এরিয়ায় নজরদারি বাড়ানো হয়েছে। যাঁরা পুরনো গাড়ির ব্যবসা করেন তাঁদের উপরেও কড়া নজর রাখা হচ্ছে। বিভিন্ন জায়গায় ভাড়াটে ও শ্রমিকদের উপরেও নজর রাখছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন:প্রবাসে পুজো: ফিলাডেলফিয়ায় ‘ঘরোয়া’ পুজো এবার একদিনেই সারা

advt 19

 

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...