Saturday, June 20, 2026

টি-২০ বিশ্বকাপে নতুন নিয়ম আনল আইসিসি

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে ( T-20 world cup)নতুন নিয়ম আনল আইসিসি( icc)। ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। প্রথম বারের জন্য টি-২০ বিশ্বকাপে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে এল আইসিসি। আসন্ন টি-২০ বিশ্বকাপে থাকবে ডিআরএস পদ্ধতি।

আইসিসির তরফে থেকে এদিন জানানো হয়েছে যে, “এবারের টি-২০ বিশ্বকাপে প্রতি ইনিংসে দু’টি করে ডিআরএস নিতে পারবে ক্রিকেট দলগুলি। আইসিসির তরফ থেকে এও জানানো হয়েছে, বৃষ্টির জন্য ম্যাচ সংক্ষিপ্ত করে ডাকওয়ার্থ লুইস নিয়ম ব্যবহার করতে হলে অন্তত পাঁচ ওভার খেলা হতেই হবে। সেমিফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে ১০ ওভার খেলা হলে তবেই এই নিয়ম ব্যবহার করা যাবে।”

২০১৬ সালে শেষ বার খেলা হয়েছিল টি-২০ বিশ্বকাপ। সেই সময় ছিল না এই ডিআরএস পদ্ধতি। তবে ২০১৮ সালে মেয়েদের টি-২০ বিশ্বকাপে প্রথম ডিআরএস ব্যবহার করা হয়েছিল।

আরও পড়ুন:সপ্তমীতে লিগের দ্বিতীয় সেমিফাইনাল, ফাইনাল ১৮ অক্টোবর, জানাল আইএফএ

advt 19

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...