Saturday, June 20, 2026

বনগাঁয় পুজো উদ্বোধনে গিয়ে চেনা মেজাজে মদন, গাইলেন ‘ও লাভলি’

Date:

Share post:

পুজোর দিনেও গায়কের ভূমিকায় মদন মিত্র। বনগাঁয় পুজোর উদ্বোধনে গিয়ে গান গাইলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। পুজোর উদ্বোধন করতে গিয়ে ওহ লাভলি! সহ নানা গানে দর্শদের মাতালেন মদন মিত্র (Madan Mitra)। পাশাপাশি দলত্যাগী নেতাদেরও কটাক্ষ করতে ছাড়লেন না কামারহাটির তৃণমূল বিধায়ক।

রবিবার বনগাঁ শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের ৩৬তম দুর্গাপূজার উদ্বোধনে এসেছিলেন কামারহাটির বিধায়ক। সেখানেও সেই পুরানো, চেনা মেজাজে দেখা গেল তাঁকে। ‘ও লাভলি’ই শুধু নয়, একাধিক গান শুনিয়ে দর্শকদের মাতিয়ে রাখলেন তিনি। গানে গানেই বিঁধলেন বিরোধীদের। গানে কথায় বিরোধীদের নিশানা করে মদন বলেন, ‘কুমড়োগুলো ফুলো ফুলো, অনেক দামে বিক্রি হল। সঙ্গে ছিল ঢ্যঁড়শ মুলো। ওরা সব ব্যাক করল।’ তিনি আরও বলেন, আমি বাংলার ক্রাশ হতে চাই না। আমি চাই বিজেপি দাঙ্গা করলে বনগাঁয় ওদের ত্রাস হতে।

এদিন পুজোমণ্ডপের উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন বলেন, ‘‌এই পুজোর উদ্যোক্তা ডাকু এবং জ্যোৎস্নার সঙ্গে আমার পুরনো সম্পর্ক। ডাকু এখন চেয়ারম্যান নেই তাই বলে তো সম্পর্ক হারিয়ে যেতে পারে না। ডাকুর আহবানে সাড়া দিয়ে আজকের এই পুজো উদ্বোধন করলাম।’

আরও পড়ুন- হঠাৎই বদলে গেল নন্দীগ্রামের নাম! নতুন নাম ‘মমতাময়ী নগর’

advt 19

 

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...