Tuesday, April 7, 2026

রাজ্য বিজেপির পুজোতে আগ্রহী নন কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব, উদ্বোধন করবেন সুকান্ত

Date:

Share post:

গতবারের জাঁকজমক নেই। নিতান্তই নিয়ম রক্ষারর্থে পুজো করছে বিজেপি। এমনকী, পুজো উদ্বোধনের লোক পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর। কোনও কেন্দ্রীয় নেতাই বাংলার দুর্গাপুজো (Durga Puja) উদ্বোধনে আর আগ্রহী নন। ফলে শেষ খবর পর্যন্ত, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেই (Sukanta Majumder) উদ্বোধন করছেন।

কথা ছিল, সর্বভারতীয় সভাপতি জিপি নাড্ডা (J P Nadda) অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ষষ্ঠীতেই দুর্গাপুজোর ভার্চুয়াল (Virtual) উদ্বোধন করবেন। কিন্তু শেষ পাওয়া খবরে কেউই উপস্থিত থাকবেন না। সুতরাং সোমবার বিকেলে পুজোর উদ্বোধন হতে চলেছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাতে ধরেই।

আরও পড়ুন:পুরীর মন্দিরের ভেতরেই ধর্ষণ! অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতার পুলিশের

২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির (Bjp) ভরাডুবি হওয়ার পর এ বছর দুর্গাপুজো করায় খুব একটা উৎসাহী ছিলেন না রাজ্য বিজেপি নেতৃত্ব। কিন্তু একবার করলে, অন্তত পরপর তিনবার পুজো করতেই হয় বলে বিধি। সেই রীতিতে শেষ পর্যন্ত পুজো হচ্ছে। তবে, সল্টলেকের ইজেডসিসি-তে পুজোর সেই জৌলুস নেই। গতবছর এই পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ বছর উদ্বোধনের জন্য জে পি নাড্ডাকে চেয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। এজন্য চিঠিও পাঠানো হয়। কিন্তু উত্ত না পেয়ে শেষে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারই উদ্বোধন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। সূত্রের খবর EZCC-র পুজো মণ্ডপে গেলেও উদ্বোধনে উপস্থিত থাকবেন না দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দুর্গাপুজো করা নিয়ে প্রথম থেকেই নতুন রাজ্য সভাপতির সঙ্গে প্রাক্তনের মনকষাকষি হয়। পরে পুজো হলেও দিলীপ যে রাজনৈতিক দলের পুজো করাটা একেবারেই পছন্দ করেন না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এখন সুকান্তর অনুগামী কারা এই পুজোয় থাকেন সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

advt 19

 

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...