Wednesday, March 25, 2026

নরেন্দ্র মোদির নতুন উপদেষ্টা নিযুক্ত হলেন প্রাক্তন আইএএস অমিত খারে

Date:

Share post:

দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদির(Narendra Modi) নতুন উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন তথ্য ও সম্প্রচার এবং শিক্ষামন্ত্রীর প্রাক্তন সচিব অমিত খারে(Amit Khare)। ১৯৮৫ ব্যাচের এই আইএএস অফিসার গত ৩০ সেপ্টেম্বর সচিব পদ থেকে অবসর নিয়ে ছিলেন। গত মঙ্গলবার তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি। আগামী দু’বছরের জন্য এই পদে বহাল থাকবেন তিনি।

উল্লেখ্য, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে তো বটেই ডিজিটাল মিডিয়া নিয়মে আমূল পরিবর্তন আনার ক্ষেত্রে অনন্য ভূমিকা ছিল অমিত খেরের। মন্ত্রী পরিষদের প্রাক্তন সচিব পিকে সিনহা এবং প্রাক্তন সচিব অমরজিত্‍ সিং চলতি বছরেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদ থেকে অব্যাহতি নেন। এরপর মঙ্গলবার প্রধানমন্ত্রীর নতুন উপদেষ্টা হলেন অমিত খারে।

advt 19

 

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...