Monday, April 13, 2026

ভারতীয় দলের টি ২০ বিশ্বকাপের জার্সি প্রকাশ

Date:

Share post:

আইপিএল ফাইনালের দু-দিন আগে অর্থাৎ ১৩ অক্টোবর উন্মোচিত হল ভারতীয় দলের টি ২০ বিশ্বকাপের জার্সি। ২০২৩ সালের ডিসেম্বর অবধি ভারতীয় দলের অফিসিয়াল কিট স্পনসর এমপিএলস্পোর্টস। তারা যে জার্সি বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছে তাতে চমক আছে। এমনিতে সীমিত ওভারের ক্রিকেটে ভারত যে এখন নেভি ব্লু রংয়ের রেট্রো জার্সি পরে খেলছে, যাতে নীল, সবুজ, সাদা, লাল স্ট্রাইপ রয়েছে, টি ২০ বিশ্বকাপের জার্সিটি সেরকম নয়।
গত নভেম্বরে অস্ট্রেলিয়া সফর থেকে ভারত সীমিত ওভারের ক্রিকেটে ১৯৯২ সালের জার্সির মতো রেট্রো জার্সি পরছে। ভারতের টি ২০ বিশ্বকাপের জার্সি ফ্যানেরা কিনতে পারবেন ন্যায্যমূল্যেও।

আরও পড়ুন- ত্রিপুরা: দলীয় কার্যালয়ে বিজেপির হামলা, পুজোর পর আইন অমান্য আন্দোলনে তৃণমূল

১৮ অক্টোবর নতুন জার্সি পরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে বিরাটের ভারত। এরপর পাকিস্তান ম্যাচে স্বাভাবিকভাবেই সেই জার্সি পরবেন ভারতীয় ক্রিকেটাররা। ফ্যান জার্সি, প্লেয়ার এডিশন জার্সি ও বিরাট কোহলির সই করা ১৮ নম্বর জার্সি ফ্যানেরা কিনতে পারবেন। দাম শুরু ১৭৯৯ টাকা থেকে।

advt 19

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...