Monday, April 13, 2026

মহাষ্টমীতে কি অসুর হবে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস

Date:

Share post:

করোনাকালে একেই নানা বিধি-নিষেধের মধ্যে দিয়েই পালিত হচ্ছে দুর্গোৎসব। তার মধ্যেও আবার বৃষ্টির (Rain) ভ্রুকুটি। মহাষ্টমীতে মণ্ডপে মণ্ডপে চলছে অঞ্জলি। এদিকে আকাশের মুখ ভার। সকালে থেকেই মেঘলা আকাশ ভয় দেখাচ্ছে বৃষ্টির। কী বলছে আবহাওয়া দফতর (Weather Department)? মহাষ্টমীতে কি অসুর হতে পারে বৃষ্টি? আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঝিরঝিরে বৃষ্টিতে আজ ভিজতে পারে কলকাতা (Kolkata)। তবে, রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে নবমীতে বেশি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা দশমীতেও।

আরও পড়ুন: শ্রীভূমির বুর্জ খালিফায় শোভন-বৈশাখী

পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই ঘূর্ণাবর্তটির নিম্নচাপে পরিণত হওয়ার উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরেই রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে। বৃষ্টি হতে পারে কলকাতা ও আশপাশের অঞ্চলে। তবে এই বৃষ্টি দীর্ঘক্ষণ চলবে না।

advt 19

 

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...