Saturday, June 13, 2026

দেশে ৪০টি কয়লাখনির নিলাম প্রক্রিয়া শুরু করল সরকার

Date:

Share post:

চল্লিশটি নতুন কয়লাখনির(Coal mine) নিলাম প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় কয়লা মন্ত্রক। গত ১২ অক্টোবর মঙ্গলবার থেকে এই নিলাম প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ২১ টি নতুন খনি, কয়লা খনি (বিশেষ বিধান) আইন ২০১৫ এর অধীনে এবং ১৯ টি খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন ১৯৫৭ এর তিনটি ধারার অধীনে রয়েছে।

সরকারের তরফ এ প্রসঙ্গে এক বিবৃতিতে জানানো হয়েছে, “এই ৮৮ টি খনি থেকে প্রায় ৫৫ বিলিয়ন টন কয়লার মোট ভূতাত্ত্বিক সম্পদ পাওয়া যাচ্ছে, যার মধ্যে ৫৭ টি খনি সম্পূর্ণভাবে খনন করা হয়েছে এবং ৩১ টি আংশিকভাবে খনন করা হয়েছে। এখানে চারটি কোকিং কয়লা খনি রয়েছে”। সম্প্রতি এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী(Prahlad Yoshi) বলেন, “উন্নত দেশগুলির তুলনায় ভারত বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সবার নিচে রয়েছে এবং দেশের দূরতম গ্রামাঞ্চলেও সংযোগের ক্ষেত্রে সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপের কারণে ২০৪০ সালের মধ্যে দেশের বিদ্যুতের চাহিদা দ্বিগুণ হওয়ার আশা করা হচ্ছে। কয়লা আগামী ৩৫-৪০ বছর দেশের জ্বালানির ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করবে”।

পাশাপাশি দেশে কয়লার ঘাটতি প্রসঙ্গে যোশী বলেন, “বৃষ্টির কারণে, কয়লার ঘাটতি ছিল, যার ফলে আন্তর্জাতিক বাজারে মূল্য বেড়ে প্রতি টন ৬০ টাকা থেকে ১৯০ টাকা হয়েছে। পরবর্তীতে, আমদানি করা কয়লার বিদ্যুৎ কেন্দ্রগুলি হয় ১৫-২০ দিনের জন্য বন্ধ থাকে অথবা খুব কম উৎপাদন করে। এটি দেশীয় কয়লার ওপর চাপ সৃষ্টি করে।”

advt 19

 

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...