Saturday, May 23, 2026

রাজ্যবাসীর মন জয়ের চেষ্টা! মহাষ্টমীতে বাংলায় শুভেচ্ছাবার্তা মোদির

Date:

Share post:

মহাষ্টমীতে বাংলায় টুইট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এর আগে মহালয়াতেও তিনি টুইটে (Twitte) শুভেচ্ছা বার্তা দেন। তবে এবার একেবারে বাংলায়। মহাষ্টমীর সকালে নিজের টুইটার হ্যান্ডেল (Twitter Handel) এ মোদি লেখেন,”আজ দুর্গাপুজোর মহাষ্টমীর পুণ্য লগ্নে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। মা দুর্গার আশীর্বাদ সর্বদা আমাদের সকলের উপর বর্ষিত হোক। তাঁর আশীর্বাদে আমাদের সমাজ আনন্দ ও খুশিতে ভরে উঠুক।” বাংলায় টুইট করে মোদির রাজ্যবাসীর মন জয়ের চেষ্টা বলে মত রাজনৈতিক মহলের।

গত বছর থেকে দুর্গাপুজো করছে রাজ্য বিজেপি। সেবার সামনে ছিল ২০২১-এর বিধানসভা নির্বাচন। আর তাকে পাখিরচোখ করে ধুমধাম হয়েছিল EZCC-তে বিজেপির দুর্গাপূজো ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। এবারও ইজেডসিসিতে বিজেপির দুর্গাপুজো হচ্ছে, তবে তার জৌলুস গত বছরের তুলনায় একেবারে ফিকে। এবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) পুজোর উদ্বোধন করেন। রাজ্যের প্রাক্তন বিজেপি (Bjp) সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh) যাননি উদ্বোধনে। তিনি আগেই বলেন, “পুজো করা রাজনৈতিক দলের কাজ নয়।” গেরুয়া বাহিনীর অন্দরের কাজিয়া প্রকাশ্য চলে আসে।

অনেক ঢাকঢোল পিটিয়েও অধরা বিজেপির বাংলা দখলের দিবাস্বপ্ন। ভবানীপুরের উপনির্বাচন-সহ দুই কেন্দ্রের ভোটেও ভরাডুবি গেরুয়া শিবিরের। এই অবস্থায় দলের পুজে নিয়েও মতান্তরকে নিশানা করে বিরোধীরা।

advt 19

 

Related articles

শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের হাওয়া! রাজ্যে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প চালুর তোড়জোড়

বিজেপির বাংলায় শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের থাবা! কেন্দ্রের নতুন প্রকল্প চালুর নামে শিক্ষাঙ্গনে বেসরকারি পুঁজি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সযত্নে...

অল্পের জন্য রক্ষা! প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক, বিতর্ক ‘চিতা’ নিয়ে 

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন ভারতীয় সেনা আধিকারিক। লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার।...

গ্রেফতার হবে ছেলে! ঘুম উড়েছে CJP প্রতিষ্ঠাতা অভিজিতের বাবা-মায়ের

সন্তানকে শিক্ষা দিয়ে, বিদেশে শিক্ষিত করার অর্থ সঞ্চয় করে, উচ্চশিক্ষিত করে সব বাবা-মাই চান তাঁদের সুস্থ সুন্দর জীবন।...

৯৬’এর সিপিআইএম আর ২৬’এর বিজেপি সমান: হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূলের

রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকে বুলডোজারের ভয় তৈরি করেছিলেন বিজেপির নেতারা। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতা দখলের পরে সেই...