Wednesday, June 3, 2026

আজ মহাদশমী, মর্ত্যে সুখবৃষ্টির আশীর্বাদ করে দেবীর কৈলাসে ফেরার পালা

Date:

Share post:

আজ মহাদশমী (Maha Dashami)।বিজয়া দশমী

 

দশমীর নির্ঘন্ট

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, ২৮ আশ্বিন , ইং ১৫ অক্টোবর। শুক্রবার- বিজয়াদশমী রাত্রি ঘ ৮।২১ পর্যন্ত।

-পূর্বাহ্ণ মধ্যে দ্ব্যাত্মক- চরণলগ্নে ও চরণবাংশেকিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৮।৩০ মধ্যে দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনাস্তে বিসর্জন প্রশস্তা।

দেবীর দোলায় গমন। ফল- মড়ক। বিজয়া দশমী কৃত্য।

বিজয়াদশমীবিহিত বিসর্জনাঙ্গ পূজা, সিঁদুর খেলা, বিসর্জন, বিজয়াদশমী কৃত্য ও কুলাচারানুসারে বিসর্জনান্তে অপরাজিতা পূজা।

 

দশমী তিথি আরম্ভ–

তারিখ- ২৭ আশ্বিন, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার।সময়– সন্ধ্যে ৬টা ৫৪ মিনিট।

দশমী তিথি শেষ–

তারিখ– ২৮ আশ্বিন,১৫ অক্টোবর, শুক্রবার।

সময়– সন্ধ্যে ৬টা ০৩ মিনিট।

পুরাণে মহিষাসুর-বধ কাহিনীতে বর্ণিত হয়েছে, মহিষাসুরের সঙ্গে ৯ দিন ৯ রাত্রি যুদ্ধ করার পরে দশম দিনে তার বিরুদ্ধে বিজয় লাভ করেন দেবী। শ্রীশ্রীচণ্ডীর কাহিনি অনুসারে, আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীতে দেবী আবির্ভূতা হন, এবং শুক্লা দশমীতে মহিষাসুর-বধ করেন। বিজয়া দশমী সেই বিজয়কেই চিহ্নিত করে।

প্রাচীন যুগে এই দিনে ক্ষত্রিয়রা অস্ত্র পুজো করে পরের দিন যুদ্ধে রওনা দিতেন। যুদ্ধশেষে কার সিঁথিতে সিঁদুর থাকবে তার নিশ্চয়তা থাকত না। তাই তাদের স্ত্রীরা এই দিনই সিঁদুর খেলায় মেতে উঠতেন।

দক্ষিণ, পূর্ব, উত্তর-পূর্ব এবং উত্তর ভারতীয় রাজ্যগুলিতে এদিন দশেরা । ধর্ম পুনরুদ্ধার ও সুরক্ষার জন্য মহিষাসুরের বিরুদ্ধে দেবী দুর্গার জয়কে স্মরণ করে দুর্গাপূজার সমাপ্তি চিহ্নিত করে। সেই উপলক্ষে বিজয়াদশমী পালন করা হয় । বিজয় দশমীর আরেক রূপ হল দশেরা। উত্তর, মধ্য ও পশ্চিম ভারতীয় রাজ্যগুলিতে, উৎসবটি ‘বিজয়াদশমী’ শব্দের প্রতিশব্দ দশেরা নামে অভিহিত হয় (দাসরা, দশাহরা)। এই অঞ্চলগুলিতে এটি “রামলীলা” উৎসবের সমাপ্তি চিহ্নিত করে। রাবণের উপর রামের বিজয়ের কথা স্মরণ করায়। দশেরাতে রাবনের প্রতীক হিসেবে সকল অশুভ তথা দুষ্টের বিনাশ করা হয়। দুষ্টের প্রতীক হিসাবে আতশবাজি দিয়ে রাবণের মূর্তি পোড়ানো হয় এবং এটি অশুভ শক্তির ধ্বংসকে চিহ্নিত করে। এই উৎসবটি গুরুত্বপূর্ণ আলোর উৎসব দীপাবলির ও দেওয়ালির প্রস্তুতিও শুরু করে, যা যথাক্রমে বিজয়াদশমীর ১৯ দিন ও ২০ দিন পরে পালিত হয়।

advt 19

 

 

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...