Wednesday, April 8, 2026

দ্রুত সুস্থ হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, জানাল এইমস

Date:

Share post:

দ্রুত সুস্থ হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Dr. Manmohan Singh)। শুক্রবার অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স (AIIMS) সূত্রে খবর, চিকিৎসার সাড়া দিচ্ছেন তিনি। আপাতত প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল।

কয়েক মাস আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। গত ১৯ এপ্রিল তাঁকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। গত বুধবার জ্বর এবং কিছু শারীরিক সমস্যা নিয়ে ফের দিল্লির এইমসে ভর্তি হন মনমোহন সিং। সঙ্গে শ্বাসকষ্টও ছিল। তবে হাসপাতাল সূত্রে খবর দ্রুত সুস্থ হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বর্তমানে অনেকটাই স্থিতিশীল প্রাক্তন প্রধানমন্ত্রীর শারিরীক অবস্থার। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন বলে এইমস সূত্রে খবর।

আরও পড়ুন- পরকীয়া নয় বৈধ! দশমীতে বৈশাখীর সিঁথিতে সিঁদুর দিয়ে স্বীকৃতি শোভনের

এইমসের কার্ডিও-নিউরো টাওয়ারের প্রাইভেট ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন মনমোহন সিং। চিকিৎসক নীতিশ নায়েকের তত্ত্বাবধানে ডাক্তারদের বিশেষ দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শুক্রবার অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) তরফে জানানো হয়, ‘মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। স্বাস্থ্যের উন্নতিও হচ্ছে।’

 

advt 19

 

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...