Saturday, April 4, 2026

জট অ্যব্যাহত আরজি কর-এ, সমস্যা সমাধানে বৈঠকে ৫ সদস্যের কমিটি

Date:

Share post:

আরজি করে (R G Kar Medical College and Hospital) জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে প্রায় প্রতিদিনই ব্যাহত হচ্ছে পরিষেবা। হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন বহু রোগীরা। তবুও জুনিয়র চিকিৎসকরা অনড় তাঁদের দাবিতে। তাঁরা সাফ জানিয়েছেন, অধ্যক্ষ পদত্যাগ না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। এবার সমস্যা সমাধানের জন্য আজ, রবিবার, বিকেলে আরজিকর- এর একটি বৈঠকে বসছেন ৫ সদস্যের মেন্টর গ্রুপ।

আরও পড়ুন-খড়দহে ভোট প্রচারে বেরিয়ে আশীর্বাদ প্রার্থনায় প্রয়াত কাজল সিনহার বাড়িতে বিজেপি প্রার্থী

ওই ৫ সদস্যের মেন্টর গ্রুপে রয়েছেন ৪ জন বিধায়ক ও এক সাংসদ। ৫ জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এই গ্রুপে আছেন বিধায়ক তাপস রায় (Tapas Roy), নির্মল মাজি (Nirmal Maji), অতীন ঘোষ (Atin Ghosh), সুদীপ্ত রায় (Sudipta Roy) ও সাংসদ শান্তনু সেন (Shantanu Sen)। মোহিত মৈত্র মঞ্চে এই বৈঠক হবে৷ বিক্ষুব্ধ ছাত্রদেরও ডাকা হয়েছে৷

যদিও ইতিমধ্যেই স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যের (Debasish Bhattacharya) সঙ্গে  বিক্ষোভকারীদের আলোচনা হয়েছে। কিন্তু সেই আলোচনা থেকে এখনও কোনও সমাধানের রাস্তা পাওয়া যায়নি। যদিও স্টুডেন্ট কাউন্সিল, হস্টেল এবং অধ্যক্ষের পদত্যাগ-সহ একাধিক ইস্যুতে জুনিয়র চিকিৎসকরা এখনও অনড়।

advt 19

 

Related articles

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...