Thursday, June 25, 2026

বিজয়ার অভিনন্দন জানিয়ে কালীপুজো-দীপাবলির আগাম শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রতি বছরের মতো এবারও রাজ্যবাসীকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহামারি আতঙ্ক-এর মধ্যে বাংলায় সুষ্ঠ ও নির্বিঘ্নেভাবে দুর্গাপুজো পালিত হওয়ায় “গর্বিত” মুখ্যমন্ত্রী। সহ-নাগরিকদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, “দুর্গাপুজোর পর দীপাবলি ও শ্যামাপুজোতেও একইরকম সংযম রাখবে সকলে, এই আশা ও বিশ্বাস রাখি।”

বিজয়ার পর মুখ্যমন্ত্রী লিখছেন, ”দুর্গাপূজা সম্পন্ন হল। বিশ্বব্যাপী অতিমারির মধ্যেই সচেতন দায়িত্ববোধের সঙ্গে পালিত হল আমাদের শ্রেষ্ঠ উৎসব। এই সচেতনতা ও সহযোগিতার জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ। এই অবসরে তোমাকে ও তোমার পরিবারের সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।”

দুর্গাপুজোর আয়োজন নিয়েও খুশি হয়ে মুখ্যমন্ত্রী, ”শান্তি ও সৌহার্দ্যের বাতাবরণে জগজ্জনীর আরাধনা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সমাধা হল। কঠিন পরিস্থিতিতে এ আমাদের সামগ্রিক গৌরব।এবার আসছে দীপাবলি ও শ্যামাপূজা। তার জন্যেও জানিয়ে রাখি আগাম শুভেচ্ছা ও অনেক শুভকামনা। শারদোৎসবের সব পর্বেই আমাদের একই রকম সংযম বজায় থাকবে এই আশা ও বিশ্বাস রাখি। আগামী দিনগুলিও থাকুক আনন্দমুখর, কিন্তু সতর্ক ও সংবেদনশীল।”

আরও পড়ুন- ১০০ কোটি টিকাদানের মাইলস্টোন ছোঁওয়ার আগেই প্রকাশিত ভ্যাকসিনেশন অ্যান্থেম

advt 19

 

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...