Thursday, April 9, 2026

২৫ বছর পর দেবস্মিতার সঙ্গে দেখা নচিকেতার, তারপর?

Date:

Share post:

‘মিথ্যে কথার মেকি শহরের সীমানা ছাড়িয়ে’ অনেক দূরে চলে যাওয়ার গান শুনিয়েছিলেন নচিকেতা চক্রবর্তী। গানের নাম ‘চল যাব তোকে নিয়ে’। HMV-র প্রি-রেকর্ডেড ক্যাসেট যা শুনে মন ভরেছিল বাঙালির। ওই অ্যালবামের কভারে একটি ছোট মেয়ের হাত ধরে নচিকেতা ‘নরক থেকে অনেক দূরে’ নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। ঠিক ২৫ বছর পর এ বছর পুজোর সময় ‘৯৬ সালের খুদে স্ক্রিন পার্টনারের সঙ্গে দেখা হয়েছিল আগুন পাখি নচিকেতার। তারপর ঠিক একই পোজে ছবি তুলে গায়ক তা পোস্ট করলেন নিজের ফেসবুক পেজে। লিখলেন, ‘১৯৯৬ সালে প্রকাশিত চল যাব তোকে নিয়ে অ্যালবামের কভারে নচিকেতার হাত ধরে যে বাচ্চা মেয়েটিকে দেখা গিয়েছিল, আজ ২৫ বছর পর অ্যালবামের কভারের সেই দেবস্মিতার সঙ্গে আবার…।’

আরও পড়ুন:বৃষ্টি ও ধসে কেরলে মৃতের সংখ্যা বেড়ে ২৬, নিখোঁজ বহু, সাহায্যের আশ্বাস শাহের

 

advt 19

 

Related articles

তৃণমূল করতে হলে সবুজ বাঁচাতে হবে: পানিহাটিতে মাঠ বাঁচানোর বার্তা দলনেত্রীর

সবুজ ধ্বংস বরদাস্ত নয়। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভোট প্রচারে গিয়ে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা...

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...

হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে ‘রক্ষিতা’ কটাক্ষ অনিন্দিতার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্যামপুরের (Shyampur BJP Candidate) পদ্মপ্রার্থী তথা অভিনেতা হিরণ চক্রবর্তীর (Hiran Chatterjee)। এবার অভিনেতার...

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...