Tuesday, June 23, 2026

৬১ হাজারের গণ্ডি পেরিয়ে ফের শিখরে শেয়ার বাজার, ৪৫৯ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৬১,৭৬৫.৫৯ (⬆️ ০.৭৫%)

🔹নিফটি ১৮,৪৭৭.০৫ (⬆️ ০.৭৬%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার। উন্নতির ধারা অব্যাহত রেখে ৬১ হাজারের গণ্ডি পারিয়ে নয়া রেকর্ড গড়েছিল সেনসেক্স। মাঝে কিছুটা ধাক্কা খেলেও সেই ধারা অব্যাহত রেখে সোমবার ফের রেকর্ড গড়লো বাজার। এদিন ৪৫৯ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে মাত্র ১৩৮ পয়েন্ট।

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় করোনা পরিস্থিতির মাঝে উন্নতির ধারা অব্যাহত রেখে ৪৫৯ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪৫৯.৬৪ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১,৭৬৫.৫৯। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১৩৮.৫০ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৮,৪৭৭.০৫।

advt 19

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...