Tuesday, June 23, 2026

রঞ্জিত সিং হত্যা মামলায় রাম রহিম সহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ

Date:

Share post:

আগেই বিচারে দোষী সাব্যস্ত হয়েছিলেন, শুধু সাজা ঘোষণা বাকি ছিল। খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি পেলেন ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং (Gurmeet Ram Rahim Singh)। তাঁর কুকর্মের সঙ্গী চারজনেরও একই সাজা হল। এই চারজনের নাম কৃষাণ লাল, জশবীর সিং, অবতার সিং এবং শাবদিল। সোমবার বিশেষ সিবিআই আদালত (CBI Court) এই সাজা ঘোষণা করল।

আরও পড়ুন: “সংখ্যালঘুদের নিরাপত্তা দিন”, বাংলাদেশ প্রশাসনকে লিখিত আর্জি কলকাতা ইসকনের

২০০২-এর ১০ জুলাই খুন হন রঞ্জিৎ সিং(Ranjit Singh)। তিনি ছিলেন ডেরা সচ্চা সৌদার অনুগামী। পরবর্তীকালে রাম রহিমের বিরুদ্ধে মহিলাদের উপর যৌন নির্যাতনের অভিযোগ করে ছড়িয়ে দেওয়া বেনামী চিঠির পিছনে রঞ্জিতের হাত ছিল বলে সন্দেহ করা হয়। তাই তাঁকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। সিবিআই-এর পেশ করা চার্জশিটেও উল্লেখ করা হয়েছে, ডেরা প্রধানের সন্দেহ ছিল, বেনামী চিঠি ছড়িয়ে দেওয়ার পিছনে ছিলেন রঞ্জিৎই। সেই কারণেই তাঁকে খুনের চক্রান্ত করা হয়। সেই ঘটনার ১৯ বছরেরও বেশি সময় পর আজ সাজা ঘোষণা করল আদালত।

যদিও সাজা কমাতে নিজের জনকল্যাণ কাজকে হাতিয়ার করে একটি ৮ পাতার আবেদন পাঠান রাম রহিম সিং। সেই আবেদনে সাজা কমানোর পক্ষে সওয়াল করে তাঁর আশ্রমের আবাসিকদের পরিবার বলে দাবি করে তিনি। সেই আবেদন পত্রপাঠ খারিজ করে আদালত।

advt 19

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...