Saturday, April 4, 2026

প্রচারে গিয়ে আক্রান্ত দিনহাটার বিজেপি প্রার্থী ও বিধায়ক

Date:

Share post:

ভোটপ্রচারকে কেন্দ্র করে উত্তপ্ত কোচবিহার। সোমবার প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল এবং বিধায়ক মিহির গোস্বামী। এদিন দু’পক্ষের স্লোগান, পালটা স্লোগান, ধাক্কাধাক্কির জেরে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার বামনহাট এলাকা।

বিজেপি প্রার্থী অশোক মন্ডলের সাথে রীতিমত ধস্তধস্তি হয়। । বিজেপি প্রার্থীর সাথে ছিলেন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীও। জানা যায় দলের প্রার্থীকে নিয়ে আজ বামনহাটে গিয়েছিলেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। এরপর বিজেপি প্রার্থী অশোক মন্ডলের শার্ট ধরে টানতে থাকে দুষ্কৃতীরা। ধস্তাধস্তি চরম আকার নিলে পরে অশোক মন্ডল ও মিহির গোস্বামী বামনহাট বন্দর এলাকা থেকে ফিরে আসেন৷ বিজেপি প্রার্থী অশোক মন্ডল বলেছেন, এধরনের রাজনীতি তিনি দেখেন নি।। যদিও বামনহাটের প্রধান দীপক ভট্টাচার্যের দাবি সাধারন মানুষ বিক্ষোভ দেখিয়েছে বিজেপিকে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...