Wednesday, June 24, 2026

ফের যোগীরাজ্য: আদালত চত্বরে উকিলকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা

Date:

Share post:

আদালত চত্বরে উকিলকে(Lawyer) গুলি করে হত্যার ঘটনা ঘটলো উত্তরপ্রদেশের(UttarPradesh) শাহজাহানপুর জেলায়(Shahajahanpur)। কোর্ট চত্বরে নৃশংস এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ওই উকিলের দেহ আদালতের(Court) তৃতীয় তল থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল। জানা গিয়েছে মৃত ওই উকিলের নাম ভূপেন্দ্র সিং(Bhupendra Singh)। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কোন একজন ব্যক্তির সঙ্গে ওই উকিল কথা বলছিলেন। তখনই হঠাৎ গুলির শব্দ পাওয়া যায় এবং দেখা যায় মাটিতে পড়ে রয়েছে গুলিতে আহত ভূপেন্দ্র।

অন্যদিকে শাহজাহানপুর এলাকার পুলিশ অধ্যক্ষ এস আনন্দ সংবাদ মাধ্যমকে জানান, “প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওই যুবক একা ছিলেন। দুর্ঘটনার সময় তার আশেপাশে অন্য কাউকে দেখা যায়নি। ফরেনসিক টিম তাদের কাজ শুরু করে দিয়েছে খুনের সময়কার পরিস্থিতি এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।” পাশাপাশি ওই আদালতে ভূপেন্দ্রর এক সহযোগী উকিল বলেন, “এ বিষয়ে স্পষ্টভাবে আমি কিছু জানিনা। ঘটনার সময় আমি কোর্টে ছিলাম। একজন এসে আমাকে জানান, আদালত চত্বরে গুলি চলেছে এবং এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থলে এসে দেখতে পাই মৃতের পাশে একটি পিস্তল পড়ে রয়েছে। মৃত ভূপেন্দ্র পূর্বে ব্যাঙ্কে কর্মরত ছিলেন গত ৪-৫ বছর তিনি ওকালতি শুরু করেছিলেন।

advt 19

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...