Tuesday, April 7, 2026

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়েছে!

Date:

Share post:

সবেমাত্র শেষ হয়েছে দুর্গাপুজো। শুরু হয়ে গিয়েছে আলোর উৎসবের প্রস্তুতি। উৎসবের আনন্দে আমরা অধিকাংশই বেমালুম ভুলে গিয়েছিলাম করোনা সংক্রমণের কথা। কিন্তু এই কদিনে কলকাতা সংলগ্ন জেলাগুলির মতোই গোটা রাজ্যে নতুন সংক্রমণ লাফিয়ে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৬০০-র বেশি হয়েছে। এক দিনে কোভিডে মৃতের সংখ্যাও বেড়েছে।

আরও পড়ুন- আজ আরও বাড়বে বৃষ্টির দাপট, সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও, পূর্বাভাস হাওয়া অফিসের
রবিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬২৪ জনের মধ্যে করোনার সংক্রমণ ছড়িয়েছে। তার মধ্যে শুধুমাত্র কলকাতায় সংক্রমিত হয়েছেন ১৭৯ জন বাসিন্দা। উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ ১২৮। কলকাতা লাগোয়া জেলাগুলিতেও আগের চেয়ে নতুন আক্রান্ত বেড়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৩, হাওড়ায় ৫১ এবং হুগলিতে ৪৮ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। এ ছাড়া, রাজ্যের অন্যান্য জেলাতেও কমবেশি নতুন সংক্রমণ ধরা পড়েছে বলে জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাকরণ বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রবিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে ৬ লক্ষ ৪ হাজার ৯৩৫ জনকে টিকা দেওয়া হয়েছে।

advt 19

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...