Thursday, March 19, 2026

এই সপ্তাহে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক!

Date:

Share post:

দেশে চলছে উৎসবের মরশুম। সবে দুর্গাপুজো, নবরাত্রি, দশেরা শেষ হল। এখনও ঢের ছুটি রয়েছে গোটা অক্টোবর (October)মাসজুড়ে। ১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ছুটি রয়েছে ব্যাঙ্কে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) নির্দেশিকা অনুযায়ী, সব ব্যাঙ্কের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্ক, বিদেশি ব্যাঙ্ক, কো-অপোরেটিভ ব্যাঙ্ক এই সব দিনগুলিতে বন্ধ থাকবে। তবে সব ব্যাঙ্কের ক্ষেত্রে সব ছুটি নাও প্রযোজ্য হতে পারে।

আরও পড়ুন-পুজোর ৫ দিনে মদ বিক্রিতে ১০০ কোটি টাকার রেকর্ড, শীর্ষে পূর্ব মেদিনীপুর

১৯ অক্টোবর: ঈদ-এ-মিলাদ বা মিলাদ-এ-শরিফের ছুটি মঙ্গলবার।

২০ অক্টোবর: মহর্ষি বাল্মিকীর জন্মদিন, লক্ষ্মীপূজা উপলক্ষে থাকবে ছুটি।

২২ অক্টোবর: ঈদ-ই-মিলাদ-উল-নবী উপলক্ষে ছুটি থাকবে।

২৩ অক্টোবর: চতুর্থ শনিবার

২৫ অক্টোবর: রবিবার

রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ীই পরিচালিত হয় ভারতীয় ব্যাঙ্কগুলি। প্রতি মাসেই প্রত্যেক রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারও ছুটি থাকে। রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি বাদ দিয়েও নভেম্বর মাসে মোট ১৪ দিন ছুটি রয়েছে। এই ছুটিগুলির মধ্যে কয়েকটি ছুটি আবার রাজ্য়ভিত্তিক, সুতরাং সেই দিনগুলিতে গ্রাহকের ব্যাঙ্কের শাখা খোলা থাকতেও পারে।

advt 19

 

spot_img

Related articles

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...