Monday, April 6, 2026

সম্প্রীতির অনন্য নজির! হিন্দু যুবকের সৎকার করলেন মুসলিমরা

Date:

Share post:

সম্প্রীতির অনন্য নজির। মুসলিম যুবকদের কাঁধে চড়ে শেষকৃত্য সম্পন্ন হল হিন্দু যুবকের! প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যখন চলছে হিংসা চলছে তখন এই নজিরবিহীন ঘটনায় সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাদুড়িয়ার নারকেলবেরিয়া গ্রামের বাসিন্দারা।

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার নারকেলবেড়িয়া গ্রাম। এই গ্রামে দীর্ঘদিন ধরে একই সঙ্গে বসবাস করছেন হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষরা। এই গ্রামেই বৃদ্ধা মা কে নিয়ে বাস করতেন পেশায় দিনমজুর ইমন রায় নামে এক যুবক। কিন্তু সম্প্রতি মারা যান ইমন। এদিকে ইমন করোনায় মারা গেছেন ভেবে প্রতিবেশীরা সংক্রমণের ভয়ে মৃতদেহের সামনে যাননি।  বাবা নেই। ফলে ফলে মৃত ছেলেকে নিয়ে আঁকড়ে ধরে বসেছিলেন বৃদ্ধা মা। ২৪ ঘণ্টা কেটে গেলেও কেউ সৎকারের কাজে এগিয়ে আসেননি।

ঠিক সেইসময় ই পাশে এসে দাঁড়ায়  হাফিজুল, আরিফুল, শরিফুল, শাহানুর, ফিরোজ, সহ অন্যান্য প্রতিবেশী মুসলমান ভাইয়েরা। সঙ্গে ছিল সন্তোষ, তপন, হিমাংশু, ছোটনরাও। এরপরেই তাঁরা সকলে মিলে নিজেদের পকেটের টাকা দিয়েই ইমনের মৃতদেহ সৎকারের ব্যবস্থা করে। যারফলে ফের একবার সাম্প্রদায়িক সম্প্রীতির নজির ধরা পড়ল বাংলার বুকে।

আরও পড়ুন- ‘গোলন্দাজ’ দেবের সৌজন্যে ফের হলমুখী দর্শক, প্রথম সপ্তাহেই ২ কোটি!

advt 19

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...