Sunday, June 28, 2026

মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে উত্তরাখণ্ডে মৃত ১৬

Date:

Share post:

মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের জেরে উত্তরাখণ্ডের নৈনিতালে এখনো পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে নিখোঁজ বহু। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত তিন দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডে। তার ফলে নৈনিতালের জল উপচে ঢুকে পড়েছে শহরে। জলের তোড়ে ভেসে গিয়েছে সেতু। আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানিয়েছেন , ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতির খোঁজ নিয়েছেন। বাড়ি, সেতু ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তিনটি হেলিকপ্টারকে উদ্ধারকাজে নামানো হয়েছে।’’

 

এদিকেপ্রবল বৃষ্টিতে জলাধারগুলি জলে ভরে যাওয়ায় নানক সাগর ও উধম সিংহ নগর জলাধার থেকে জল ছাড়তে বাধ্য হয়েছে উত্তরাখণ্ড সরকার। তার ফলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ইতিমধ্যেই চারধাম যাত্রা বন্ধ করে দিয়েছে প্রশাসন। সেখানে আটকে থাকা পর্যটকদের নিজেদের রাজ্যে ফেরানোর বন্দোবস্ত করছে সরকার।

advt 19

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...