Sunday, May 31, 2026

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেবে কংগ্রেস, ঘোষণা প্রিয়ঙ্কার

Date:

Share post:

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে কংগ্রেস৷বছর ঘুরলেই সেই নির্বাচন হবে। সেই নির্বাচনে ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেবে কংগ্রেস৷মঙ্গলবার উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী এই কথা জানিয়েছেন৷advt 19
তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ৪০ শতাংশ আসনের টিকিট মহিলাদের দেওয়া হবে৷ ২০২০ সালের প্রথম দিকেই উত্তরপ্রদেশের ৪০৩টি আসনে নির্বাচন হতে চলেছে৷২০১৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি সঙ্গে জোট গড়ে ভোটে লড়েছিল কংগ্রেস৷ ১১৪ আসনের মধ্যে মাত্র ৭টি আসনে জয়লাভ করে কংগ্রেস৷ সব মিলিয়ে ৬.২৫ শতাংশ ভোট পেয়েছিল৷
কিন্ত, এবারের নির্বাচনে উত্তরপ্রদেশের কোনও বড় দলের সঙ্গে কংগ্রেস জোট করতে নারাজ৷ কংগ্রেস নিজেই সব আসনে লড়তে চাইছে৷
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রিয়ঙ্কা গান্ধী কংগ্রেসের অন্যতম মুখ হিসাবে উপস্থাপন করা হবে বলে কংগ্রেস নেতা পিএল পুনিয়া জানিয়েছিলেন৷ তিনি বলেন, রাজ্যে কংগ্রেস নেতাদের মধ্য অন্যতম জনপ্রিয় মুখ প্রিয়ঙ্কা গান্ধী৷

আরও পড়ুন- এই সপ্তাহে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক!
যদিও এদিন প্রিয়ঙ্কা গান্ধী বলেন, নির্বাচনের মুখ কাকে করা হবে কিংবা আদৌ থাকবে কি না তা এখনও পর্যন্ত বিবেচনাধীন৷ তবে, উত্তরপ্রদেশ নির্বাচনে সাধারণ গরিব, দলিতদের জন্য কংগ্রেস লড়াই করবে৷ আমরা নতুন রাজনীতির জন্য লড়াই করব৷ যাতে সাধারণ মানুষ সরকারি পরিষেবা পায়৷লখিমপুর খেরি কাণ্ড নিয়ে উত্তরপ্রদেশে শাসকদেল বিরুদ্ধে লড়াই জারি রেখেছে কংগ্রেস৷ প্রিয়ঙ্কা গান্ধী মৃতদের পরিবারে সঙ্গে দেখা করতে গেলে তাঁকে আটকে দেওয়া হয়৷ পরবর্তীতে তাঁকে গ্রেফতারও করা হয়৷ যদিও শেষ পর্যন্ত নিপীড়িত পরিবারের সঙ্গে দেখা করেন৷

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...