Wednesday, June 24, 2026

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং-কালিম্পং: রাস্তায় ধস, বাড়িতে ফাটল 

Date:

Share post:

মেঘভাঙা বৃষ্টিতে দার্জিলিং-কালিম্পং (Darjeeling-Kalipmong) বিপর্যস্ত। পাহাড়ের অনেক রাস্তায় ধস নেমেছে। ফলে কালিম্পং-দার্জিলিঙের সঙ্গে অনেক জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন। বুধবারও দিনভর ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা। তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়া হচ্ছে। ফলে বহু অঞ্চল জলমগ্ন। জলপাইগুড়িতে (Jalpaiguri) লাল সর্তকতা জারি করা হয়েছে।

 

ত্রিবেণীর কাছে রাস্তার উপর দিয়ে তিস্তার জল বইছে। লাগাতার বৃষ্টিতে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। ফলে রোহিণী রোড ধরে যাতায়াত করতে হচ্ছে। ধস নেমে চিত্রের রাস্তায় বড় ফাটল দেখা দিয়েছে। শিলিগুড়ির মাটিগাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর বালাসন সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। লাভা থেকে গরুবাথান যাওয়ার রাস্তা বন্ধ।

গত ২৪ ঘণ্টায় দার্জিলিঙে ২৩৩ মিলিমিটার, কালিম্পঙে ১৯৯, শিলিগুড়িতে ১৯৬ ও জলপাইগুড়িতে ১৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণে মাটি আলগা হয়ে ধস নেমেছে। দার্জিলিঙের ধোতরে, মানেভঞ্জন, রিমবিক, গোক, বিজনবাড়ি এলাকায় বিভিন্ন রাস্তায় এবং সেতুতে ধস নেমেছে। কালিম্পঙের অনেক বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে খবর।

এ ভাবে বৃষ্টি চললে আরও অনেক জায়গায় ধস নামতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের এলাকা ছাড়তে নিষেধ করা হয়েছে।

advt 19

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...