Tuesday, June 16, 2026

সরছে নিম্নচাপ, লক্ষ্মীবারেই একটানা বৃষ্টির হাত থেকে রেহাই পাবেন বঙ্গবাসী

Date:

Share post:

গত তিনদিন ধরে বৃষ্টির হাত থেকে রেহাই না পেলেও আজ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত চলবে। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ  ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:“নবমীতে কাঁটা বেছে মাছ খেতে হবে”, বিজেপি নেতাকে কটাক্ষ বাংলা পক্ষের

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে নিম্নচাপটি ছিল সেটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বিহারের উপর অবস্থান করছে। যার জেরে আগামী ২৪ ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত চলবে। উপকূলের কাছাকাছি যে জেলাগুলি বিশেষ করে দুই ২৪ পরগনা, মেদিনীপুর ও হাওড়ায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। বৃহস্পতিবার থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত জারি থাকবে।  উত্তরবঙ্গের পাঁচটি জেলা, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। এ দিনও উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আজও উত্তরবঙ্গের আকাশ মেঘলাই থাকবে৷ তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে বৃষ্টি বাড়ার কথা৷ ফলে পাহাড়ের পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে৷

আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টা কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে থাকবে মেঘলা আকাশ। কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস, যারা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় শহরে ৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।অন্যদিকে, প্রবল বৃষ্টিতে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে উত্তরবঙ্গে। কালিম্পং পুরসভার একাধিক ওয়ার্ডে ধস নামতে শুরু করেছে। ক্ষতিগ্রস্থ বহু মানুষ। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারের পর থেকেই রাজ্যের উপর থেকে নিম্নচাপের প্রভাব কমতে শুরু করবে। ফলে একটানা বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে বঙ্গবাসীর।
advt 19

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...