Sunday, March 22, 2026

বিরাটদের ফিল্ডিং কোচ হিসেবে আবেদন করতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার অভয় শর্মা : সূত্র

Date:

Share post:

বিরাট কোহলিদের ( virat kohli) দলের ফিল্ডিং কোচ হিসেবে আবেদন করতে পারেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক অভয় শর্মা (abhay sharma)। এই নিয়ে বিসিসিআইয়ের ( bcci) এক সূত্র বলেন, খুব শিগগিরি আবেন করতে পারেন অভয়।

টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন রবি শাস্ত্রী। আর তার কয়েকদিন পরই ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার কথা জানান ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং বোলিং কোচ ভরত অরুণ। উপলব্ধ থাকলেও চুক্তি পুনর্নবীকরণ করবেন না ভরত অরুণ ও আর শ্রীধর। আর সেই কারণে ইতিমধ্যেই বিসিসিআই নয়া হেড কোচ ও সাপোর্ট স্টাফের জন্য আবেদন নিচ্ছে। আগামী ৩ নভেম্বর অবধি আবেদন জমা নেবে বিসিসিআই।

সূত্রের খবর, ভারতীয় পুরুষ দলের ফিল্ডিং কোচ হিসেবে আবেদন করতে পারেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক অভয় শর্মা। অভয় শর্মা এর আগে ভারতীয় এ দল, অনুর্ধ্ব ১৯ ও ভারতীয় মহিলা দলের সঙ্গে কাজ করেছেন। খেলোয়াড় হিসাবে ৮৯ টি প্রথম শ্রেনীর ম‍্যাচ এবং ৪০ টি লিস্ট এ ম‍্যাচে খেলেছেন।

এই নিয়ে বিসিসিআইয়ের এক সূত্র বলেন,” উনি খুব শীঘ্রই ফিল্ডিং কোচের পদের জন‍্য আবেদন করতে চলেছেন। ”

আরও পড়ুন:উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় ম‍্যানইউর, দু’গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে হারাল আটালান্টাকে

advt 19

 

 

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...