Sunday, May 31, 2026

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় ম‍্যানইউর, দু’গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে হারাল আটালান্টাকে

Date:

Share post:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে ( UEFA Champions league) দুরন্ত জয় ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের( Manchester United)। এদিন গ্রুপ পর্বের খেলায় আটালান্টার বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে জয় পেল রোনাল্ডোর দল। ম‍্যানইউর হয়ে জয় সূচক গোলটি করেন সিআরসেভেন।

ম‍্যাচে এদিন শুরুটা একেবারেই ভালো করেনি ওলে গার্নারের দল। যার ফলে ম‍্যাচের ১৫ মিনিটে গোল করে আটালান্টাকে ১-০ গোলে এগিয়ে দেন পাসালিচ। এরপর ম‍্যাচের ২৮ মিনিটে আটালান্টার হয়ে দ্বিতীয় গোলটি করেন ডেমিরাল। এরপর একটি সুযোগ পায় র‍্যাশফোর্ড। কিন্তু প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় ম‍্যানইউ। যার ফলে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকে রোনাল্ডোরা।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে দুরন্ত ক‍্যামব‍্যাক করে ম‍্যানইউ। যার ফলে ম‍্যাচের ৫৩ মিনিটে ম‍্যানইউর হয়ে ১-২ করেন র‍্যাশফোর্ড। ম‍্যাচের ৭৫ মিনিটে গোল করে ম‍্যানইউর হয়ে সমতা ফেরান ম‍্যাগুইয়র। আর ম‍্যাচের ৮১ মিনিটে দুরন্ত হেডে গোল করে ম‍‍্যানইউর হয়ে ৩-১ করেন রোনাল্ডো। এই জয়ের ফলে কিছুটা স্বস্তিতে ওলে গার্নারের দল।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে ভারতকে এগিয়ে রাখলেন ইনজামাম উল হক

advt 19

 

 

Related articles

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers...

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...