Sunday, June 21, 2026

অভিষেকের নতুন কাজে শুভেচ্ছা জানালেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন

Date:

Share post:

আমাজন প্রাইমে (Amazon Prime) বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) ওয়েব সিরিজ ‘ব্রেথ’(Breathe) ব্যাপক সাফল্য পেয়েছিল। এবার ‘ব্রেথ’-এর পরবর্তী সিজন আসতে চলেছে। আর তার জন্য তৈরি হচ্ছেন অমিতাভ-পুত্র। এই সিজনের ঘোষণা হওয়ার পর অভিষেকের এই নতুন কাজে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)।

যত দিন যাচ্ছে ততই যেন বলিউডের(Bollywood) প্রথম সারির তারকাদের ওয়েব প্ল্যাটফর্মে কাজের আগ্রহ দেখা যাচ্ছে। ঠিক যেমন অভিষেক বচ্চন। ‘ব্রেথ’-এ অভিষেক বচ্চন ছাড়াও অমিত সাধ, নিত্যা মেনন, সায়ামি খের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। এর সিক্যুয়েলে পুরনো কাস্টের পাশাপাশি নবীন কস্তুরিয়া টিমের সঙ্গে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: দুটি শর্ত মানলে বিদেশ থেকে আসা যাত্রীদের আর কোয়ারেন্টিনে থাকতে হবে না 

প্রাইম ভিডিও ইন্ডিয়ার হেড অব অরিজিনালস-এর অপর্ণা পুরোহিত (Aparna Purohit) জানিয়েছেন, “ব্রেথ: ইনটু দ্য শ্যাডোস (Breathe Into The Shadows)-এর যে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল, ফলে পরবর্তী সিজন তৈরি হওয়া স্বাভাবিক। নতুন প্লট, নতুন চরিত্ররা আসবে। আগের সিজনের তুলনায় উত্তেজনার উপাদান অনেক বেশি থাকবে।”

advt 19

 

Related articles

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...