Tuesday, February 24, 2026

টিকাকরণে বিশ্বরেকর্ড ভারতের, রাজ্য ভিত্তিক তৃতীয় বাংলা

Date:

Share post:

করোনার(Covid) বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণের নিরিখে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। ভারতের এহেন সাফল্য শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(World health organisation)। উচ্ছ্বসিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও(Narendra Modi)। টিকাকরণে বিশ্বরেকর্ড গড়ার পর এদিন এক বার্তায় দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জানালেন, “ইতিহাস গড়ল ভারত। আমরা ভারতীয় বিজ্ঞানের বিজয়ের সাক্ষী থাকল। এটা ১৩০ কোটি মানুষের ইচ্ছাশক্তির জয় দেখলাম। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং তাঁদের প্রত্যেককে কৃতজ্ঞতা, যারা ভারতকে ১০০ কোটি টিকাকরণে (1 Billion Vaccination) পৌঁছাতে সাহায্য করেছে।”

ভারতের এই সাফল্যের পরিসংখ্যান দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছে সরকার। এক নজরে দেখে নেওয়া যাক ৯ মাসের সেই পরিশ্রমের টাইমলাইন।
১৬ জানুয়ারি প্রথম টিকা
১৯ ফেব্রুয়ারি ১ কোটি টিকাকরণ।
১০ এপ্রিল ১০ কোটি টিকাকরণ।
১২ জুন ২৫ কোটি টিকাকরণ।
৬ আগস্ট ৫০ কোটি টিকাকরণ।
১৩ সেপ্টেম্বর ৭৫ কোটি টিকাকরণ।
২১ অক্টোবর ১০০ কোটি টিকাকরণ।
ভারতের লক্ষ্য ২৭০ কোটি টিকাকরণ।

পাশাপাশি টিকাকরণের নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের নাম। তালিকায় প্রথম পাঁচটি স্থানে যেসকল রাজ্য গঠিত হয়েছে সেগুলি হল,
উত্তরপ্রদেশ: ১২.২১ কোটি।
মহারাষ্ট্র: ৯.৩২ কোটি।
পশ্চিমবঙ্গ: ৬.৮৫ কোটি।
গুজরাট: ৬.৭৯ কোটি।
মধ্যপ্রদেশ: ৬.৭২ কোটি।

আরও পড়ুন:বিজেপি প্রার্থীর ভোট প্রচারে কাজল সিনহার ছবি! থানায় অভিযোগ প্রয়াত নেতার স্ত্রীর

তথ্য বলছে, দেশে প্রথম ১০ কোটি টিকা মানুষ পেয়েছেন মাত্র ৮৫ দিনে। ক্রমানুসারে,
দ্বিতীয় ১০ কোটি ৪৫ দিনে।
তৃতীয় ১০ কোটি ২৯ দিনে।
চতুর্থ ১০ কোটি ২৪ দিনে।
পঞ্চম ১০ কোটি ২০ দিনে।
ষষ্ঠ ১০ কোটি ১৯ দিনে।
সপ্তম ১০ কোটি ১৩ দিনে।
অষ্টম ১০ কোটি ১১ দিনে।
নবম ১০ কোটি ১৪ দিনে।
দশম ১০ কোটি ১৯ দিনে।

এছাড়াও, ৫১.৫৬ কোটি পুরুষ টিকা পেয়েছেন
৪৭.৪৭ কোটি মহিলা টিকা পেয়েছেন।
২ কোটি ২৩ লক্ষ তৃতীয় লিঙ্গের মানুষ টিকা পেয়েছেন।
১৮-৪৪ বছর বয়সিরা টিকা পেয়েছেন ৫৫.৪৫ কোটি।
৪৫-৬০ বছর বয়সিরা টিকা পেয়েছেন ২৬.৯৫ কোটি।
৬০ বছরের ঊর্ধ্বে টিকা পেয়েছেন ১৭.৪ কোটি।

advt 19

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...