Saturday, June 27, 2026

জলস্তর কমছে, সতর্কবার্তা প্রত্যাহার করল সেচ দফতর

Date:

Share post:

জলস্তর কমায় বৃহস্পতিবার সকাল ৬.৪০ মিনিটে নদী থেকে সতর্ক বার্তা প্রত্যাহার করে নিল সেচ দফতর। জল কমতে থাকায় ঘরে ফিরতে শুরু করেছেন ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া মানুষজন।pQ বৃষ্টি কমতেই তিস্তার জল কমে যাওয়ায় জলপাইগুড়ির সুকান্তনগর কলোনি, বিবেকানন্দপল্লী এলাকার বাসিন্দারা ঘরে ফিরছেন। তিস্তা নদীর জল কমতেই বাড়ি ফেরার পালা তিস্তা পার সংলগ্ন বাসিন্দাদের। গত দুদিনের পাহারে ও সমতলে একটানা বৃষ্টির ফলে তিস্তা নদীর জল ফুলেফেঁপে উঠেছিল। ফলে তিস্তা নদী সংলগ্ন বাসিন্দাদের বাড়িঘর গবাদি পশু চাষের জমি সব জলের তলায়। এই অসহায় মানুষগুলো আশ্রয় নিয়েছিলো ফ্ল্যাট শেলটার বা বাধের উপর কিংবা কোনও নিরাপদ জায়গায়। কিন্তু আজ বৃহস্পতিবার সেই দুর্যোগ কাটিয়ে ফের গবাদি পশু নিয়ে ফিরেছেন তাদের নিজ নাজ বাড়িতে। জীবনধারণের তাগিদে যে যার জীবিকাতে সকাল থেকেই চলে গেছেন। কেউ আবার মাছ ধরছেন। আবার কেউ গবাদি পশুদের নিয়ে মাঠে চড়াইতে যাচ্ছেন। সব মিলিয়ে স্বস্তির নিঃশাস ফেলেছেন তিস্তা নদীর সুকান্ত নগর এলাকার বাসিন্দারা।

অন্য দিকে অনেকটাই জল কমছে করলা নদীতেও। তবে জলপাইগুড়ির আকাশ সকাল থেকে মেঘলা রয়েছে। বর্তমানে শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি।

advt 19

 

 

 

Related articles

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...