Saturday, June 27, 2026

একনাগাড়ে বেড়েই চলেছে জ্বালানি দাম, সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ডিজেল

Date:

Share post:

মাঝে দু’-একদিনের বিরতি। ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। রেকর্ড হারে জ্বালানির দামবৃদ্ধি রোজকারনামচা হয়ে দাঁড়িয়েছে। আজ ১০৭ টাকা ছাড়িয়ে গেল পেট্রোল। লিটার প্রতি ৩৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের নতুন দাম হল ১০৭ টাকা ১১ পয়সা। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ডিজেলও। লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৮ টাকা ৩৮ পয়সা। করোনা পরিস্থিতিতে যখন নাগরিকদের পকেটে টান পড়েছে তখনই আকাশছোঁয়া দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের।

আরও পড়ুন:জেলে গিয়ে এই প্রথম আরিয়ানের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান

এদিকে প্রতিদিনই রেকর্ড গড়ছে পেট্রোল-ডিজেলের দাম। উত্‍সবের মরসুমে ছ্যাঁকা দিচ্ছে পেট্রোপণ্যের দাম। আনন্দের মাঝেও বিষাদের সুর মধ্যবিত্তের গলায়। পরিসংখ্যানে দেখা গিয়েছে, শুধুমাত্র অক্টোবর মাসেই  কলকাতায় ডিজেলের দাম বেড়েছে লিটারে প্রায় পাঁচ টাকা। গত ২০ দিনে পেট্রোলের দাম লিটারে বেড়েছে সাড়ে চার টাকারও বেশি। এক বছরে পেট্রোল লিটারে ২৪ টাকারও বেশি, আর ডিজেল প্রায় ২৫ টাকা বেড়েছে।একদিকে রান্নার গ্যাসের দাম একশোর গণ্ডী পেরিয়ে এবার হাজার টাকার দিকে এগোচ্ছে। তারমধ্যে প্রায় রোজই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম।কেরল-সহ মুম্বইয়ে ইতিমধ্যেই ডিজেলের দাম সেঞ্চুরির গণ্ডি ছাড়িয়েছে। তারপরই কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি কেন্দ্রের বিরুদ্ধে একজোট হয়ে আক্রমণ শানিয়েছে। কংগ্রেস নেতা ভি ডি সাথীসান বলেন, তেলের দামবৃদ্ধি জন-বিরোধী রাজনীতির আদর্শ উদাহরণ। তাঁদের শোষণ করা হচ্ছে, যাঁরা অতিমারিতে বিপর্যস্ত। এটা দেশবাসীর বিরুদ্ধে অপরাধ।

জ্বালানির দামবৃদ্ধি প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব প্রসেনজিৎ সেন বলেন, ক্রুড অয়েল কিনে সঙ্গে সঙ্গে পেট্রোল, ডিজেল তৈরি করলাম এমন নয়, ৬ মাস আগে কেনা হয়, পুরনো তেল এখন বিক্রি হচ্ছে তখন কম দামে কেনা হয়েছিল।পাম্প মালিকদের দাবি, লাগামছাড়া পেট্রোল, ডিজেলের জন্য মার খাচ্ছে ব্যবসা। একজন বললেন, যত দাম বাড়বে তত বিক্রি কমবে, পরিবহণ খরচ বাড়বে এর নেতিবাচক প্রভাব পড়বে।
advt 19

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...