Saturday, April 4, 2026

জেলে গিয়ে এই প্রথম আরিয়ানের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান

Date:

Share post:

মাদক মামলায় ধৃত আরিয়ানের সঙ্গে জেলে গিয়ে এই প্রথম দেখা করলেন অভিনেতা শাহরুখ খান। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ মুম্বইয়ের আর্থার রোড জেলে পৌঁছন বাদশাহ। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীর একটি দল। জেলের ভিতর প্রায় ১৫ মিনিট ছেলের সঙ্গে কথা বলেন। তারপরেই ফের কালো কাঁচের আড়াল দেওয়া গাড়িতে চেপে বসেন। মনে করা হচ্ছে ছেলের সঙ্গে সাক্ষাতের বিষয়টি আড়ালেই রাখতে চেয়েছিলেন কিং খান।

আরও পড়ুন:বাপ্পি লাহিড়ীর বাড়ির লক্ষ্মীপুজোতে তারকা সমাবেশ

প্রশাসনের অনুমতির ভিত্তিতে সাধারণত এই ধরনের সাক্ষাৎ ৫ থেকে ১০ মিনিটের হয়ে থাকে। শাহরুখ জেলের ভিতরে ছিলেন প্রায় ১৫ মিনিট। তবে ওই সময়ের পুরোটাই তিনি আরিয়ানের সঙ্গে ছিলেন,তা সঠিকভাবে বলা যাচ্ছে না। সূত্রের খবর, বুধবারেই জেল কর্তৃপক্ষের থেকে পুত্রের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছিলেন শাহরুখ। সেই মতো বেলা গড়ানোর আগেই জেলে পৌঁছন তিনি।তবে জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি শাহরুখ। খুব দ্রুত জেল চত্বর ছাড়েন শাহরুখ। তাঁর সঙ্গে বেরিয়ে যান তাঁর আইনজীবীর দলটিও।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর মাদক মামলায় একতি বিলাসবহুল ক্রুজ পার্টি থেকে আরিয়ান-সহ তাঁর বন্ধুদের গ্রেফতার করে এনসিবি। তারপর থেকেই শুরু হয় জামিনের আবেদন। যদিও একের পর এক জামিনের আবেদন খারিজ হয়। বুধবারও বম্বে হাই কোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। আপাতত  বন্দি দশায় জীবন কাটাচ্ছেন আরিয়ান।
advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...