Monday, April 13, 2026

ফের ধাক্কা খেল শেয়ারবাজার, ১০১ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৬০,৮২১.৬২ (⬇️ -০.১৭%)

🔹নিফটি ১৮,১১৪.৯০ (⬇️ -০.৩৫%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পেরিয়ে রেকর্ড গড়েছিল শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হল না। নয়া রেকর্ড গড়ার পর লাগাতার ফের ধাক্কা খেল দালাল স্ট্রীট। শুক্রবার বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এক ধাক্কায় ১০১ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:নজরে নির্বাচন: উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে ছাত্রীদের মোবাইল ও স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি প্রিয়াঙ্কার

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১০১.৮৮ পয়েন্ট বা -০.১৭ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৬০,৮২১.৬২। এনএসই নিফটি (NSE Nifty) -৬৩.২০ পয়েন্ট বা -০.৩৫ শতাংশ নেমে হয়েছে ১৮,১১৪.৯০। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

advt 19

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...