Friday, June 26, 2026

৩০০ কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিল মোদি ঘনিষ্ঠ, বিস্ফোরক সত্যপাল

Date:

Share post:

“জম্মু-কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন দুটি ফাইল পাস করানোর জন্য ৩০০ কোটি টাকা ঘুষ দেওয়ার চেষ্টা হয়েছিল আমাকে। যদিও আমি সেই ফাইল পাশ করিনি।” সম্প্রতি এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মেঘালয়ের বর্তমান রাজ্যপাল সত্যপাল মালিক। শুধু তাই নয় যে দুটি ফাইল তার কাছে এসেছিল একটি ছিল আম্বানি ঘনিষ্ঠ এবং অন্যটি আরএসএস ঘনিষ্ঠ। এদের একজন আবার খোদ প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। জম্মু-কাশ্মীরের প্রথম রাজ্যপালের এহেন বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে আসার পর দেশজুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যদি এ প্রসঙ্গে সত্যপালের স্পষ্ট বক্তব্য, আমি কখনো অন্যায় করিনি, কোন দুর্নীতিকে সমর্থন করিনি, যার ফলে সাহসের সঙ্গে সত্যিটা বলতে পারি। যদি করতাম তাহলে এতদিনে ইডি ও ইনকাম ট্যাক্স আমার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে যেত।

সম্প্রতি সত্যপাল বলেন, জম্মু-কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন তার কাছে দুটি ফাইল আসে। প্রতি ফাইল পিছু ১৫০ কোটি টাকা করে ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু দুটি ফাইল তিনি পত্রপাঠ বাতিল করে দেন। এই দুটি ফাইলের একটি ছিল আম্বানিদের এবং দ্বিতীয়টি সঙ্ঘ ঘনিষ্ঠ বড় অফিসারের। দুজনের একজন মেহবুবা মুফতির মন্ত্রিসভার মন্ত্রী এবং দ্বিতীয় জন খোদ প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ। এর পাশাপাশি নিজের প্রসঙ্গে সত্যপাল আরো বলেন, “যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, তখন ভিপি সিং আমাকে আলাদা ভাবে ডেকে নিয়ে গিয়েছিলেন। জানিয়েছিলেন সত্যপাল সামলে কাজ করবে। বেইমানি করলে প্রধানমন্ত্রীর সঙ্গে লড়াই করা যায় না। আমাকে এবং তোমাকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়তে হবে। ফলে নিজেকে পরিষ্কার রাখবে।”

আরও পড়ুন:মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী আগুন,প্রাণ বাঁচাতে ঝাঁপ এক ব্যক্তির

পাশাপাশি তিনি আরো জানান, আমি যখন কাশ্মীর থেকে সদ্য ফিরে এসেছি তখন কৃষকদের পক্ষ নিয়ে অনেক কিছু বলেছিলাম। যদি আমি কাশ্মীরে কিছু করতাম তো আমার বাড়িতে এতদিন ইডি পৌঁছে যেত, ইনকাম ট্যাক্স পৌঁছে যেত। আজও আমি বুক ফুলিয়ে কথা বলি। প্রধানমন্ত্রীর কাছে সমস্ত সংস্থা রয়েছে সমস্ত রকম তদন্ত করুন, কিন্তু আমি পরোয়া করি না।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...