Friday, June 26, 2026

মুম্বইয়ের বহুতলে বিধ্বংসী আগুন,প্রাণ বাঁচাতে ঝাঁপ এক ব্যক্তির

Date:

Share post:

মুম্বইয়ের পারেলের লালবাগ এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলে বিধ্বংসী আগুন। এখনও দাউ দাউ করে জ্বলছে আগুন। প্রাণে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি। অনেকক্ষণ কার্ণিশ ধরে ঝুলে থাকলেও শেষরক্ষা হয়নি। বহুতল থেকে মর্মান্তিকভাবে পড়ে মারা যান তিনি। ইতিমধ্যেই কাল ধোঁয়ায় ছেয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তাঁরা।

আরও পড়ুন:রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গুলিতে নিহত ৭

শুক্রবার আচমকাই নির্মীয়মান একটি বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে। ৬০ তলার সেই বহুতলের ২০ তলায় আগুন লাগার পর সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ২৫ তলা পর্যন্ত। পুলিশ সূত্রের খবর, বহুতলটি নির্মীয়মান হওয়ায় সেখানে এখনও কোনওরকম অগ্নিনির্বাপণ ব্যবস্থা বা লিফটের ব্যবস্থা না থাকায় দমকলবাহিনীকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। তবে আটক বেশ কয়েকজন শ্রমিককে নীচে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। যদিও এখনও বেশ কয়েকজনের আটক থাকার আশঙ্কা করা হয়েছে। কী থেকে এই আগুন, তা এখনও জানা যায়নি। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর।
advt 19

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...