Friday, June 26, 2026

ফ্যালেরিওকে তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি নিযুক্ত করলেন মমতা, জানালেন অভিষেক

Date:

Share post:

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) গোয়া সফরের আগেই বড় ঘোষণা। গোয়ার (Goa) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা লুইজিনহ ফ্যালেরিওকে (Luizinho Faleiro) দলের সর্বভারতীয় সহ-সভাপতি নিযুক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি দিয়ে এ কথা জানিয়েছেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

 

ত্রিপুরার (Tripura) পর এবার তৃণমূলের লক্ষ্য গোয়া। সেখানে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে জোর দিয়েছেন সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহেই গোয়া যাচ্ছেন তাঁরা। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ফ্যালেরিও তৃণমূলে যোগ দেওয়ার পরে ক্রমশ শক্তিশালী হচ্ছে সংগঠন। এবার গোয়ার বর্ষীয়ান এই নেতাকে দলের সর্বভারতীয় সহ সভাপতি করল জোড়া ফুল শিবির।

 

বৃহস্পতিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে ফ্যালেরিওকে দলের সর্বভারতীয় সহ সভাপতি পদে নিযুক্তির কথা জানান। এই খবরে খুশির হাওয়া গোয়াতে। চলতি মাসেই গোয়া যাবেন মমতা ও অভিষেক। সেখানে তিনদিনের কর্মসূচি রয়েছে তাঁদের। তার আগে এই পদক্ষেপে উজ্জীবিত গোয়ার তৃণমূল নেতৃত্ব।

 

ইতিমধ্যেই গোয়ার পানাজিতে তৃণমূলের কার্যালয় খোলা হয়েছে। বছর ঘুরলেই সেখানে বিধানসভার নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। গেয়ায় প্রায় প্রতিদিন অন্য দল থেকে নেতা-কর্মী- সমর্থকরা যোগ দিচ্ছেন তৃণমূলে। এরাজ্য থেকেও পালা করে কোনও না কোনও নেতাকে গোয়া পাঠাচ্ছে দল। এই অবস্থায় গেয়ার বর্ষীয়ান নেতা ও জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সর্বভারতীয় সহ সভাপতির পদে এনে মাস্টার স্ট্রোক দিলেন তৃনমূল সুপ্রিমো।

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...