Saturday, April 4, 2026

টিকাকরণে VIP সংস্কৃতি আসতে দেওয়া হয়নি: প্রধানমন্ত্রী

Date:

Share post:

১০০ কোটি টিকাকরণ হওয়ার পরেই জাতির উদ্দেশ্যে শুক্রবার সকাল ১০টায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশে টিকাকরণ সাফল্য আসার জন্য দেশবাসীকে অভিনন্দন জানান মোদি। একই সঙ্গে তিনি বলেন, করোনা উচ্চ-নীচ ভেদাভেদ করেনি। যেহেতু, সংক্রমণে সব শ্রেণির মানুষ আক্রান্ত হয়েছেন, তাই টিকাকরণের ক্ষেত্রে কোনও বৈষম্য করা হয়নি। ভিআইপি (VIP) সংস্কৃতি বর্জন করে দেশে টিকাকরণ করা গিয়েছে বলে ভাষণে জানান প্রধানমন্ত্রী।

 

নরেন্দ্র মোদি বলেন, অতিমারীর শুরুতে বলা হয়েছিল, ভারতের পক্ষে এই লড়াই কঠিন হবে। বিনামূল্যে টিকাকরণ (Vaccination) কর্মসূচি চালু হয়। “টিকাকরণ কর্মসূচিতে ভিআইপি সংস্কৃতি আসতে দেওয়া হয়নি।” টিকাকরণ অভিযানে কেউ বাড়তি সুবিধা পাননি৷ যত বড় ভিআইপি হোন না কেন, সাধারণ মানুষের মতোই টিকা পেয়েছেন বলে জানান মোদি৷

 

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিন দেশকে করোনাযুদ্ধে সাফল্য এনেছে। এর ব্যাখ্যা দিতে গিয়ে ফের ‘মেড ইন ইন্ডিয়া’র পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী। দেশবাসীর উদ্দেশে তাঁর আবেদন, দীপাবলির উপহার আদানপ্রদানেও দেশীয় ছোঁয়া থাকুক। “দীপাবলির উপহারে দেশীয় পণ্য কিনুন।”

দেশের ঐক্যকে প্রতিফলিত করার জন্যই এক সঙ্গে আলো জ্বালানো বা থালা বাজানোর মতো কর্মসূচি নেওয়া হয়েছিল বলে এদিন ব্যাখ্যা করেন মোদি।

advt 19

 

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...