Monday, April 6, 2026

জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু অস্ট্রেলিয়ার

Date:

Share post:

জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের(T20 World Cup 2021) অভিযান শুরু করল অস্ট্রেলিয়া ( Australia)। এদিন অ‍্যারন ফ্রিঞ্চের দল ৫ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকাকে ( South Africa)। ম‍্যাচের সেরা জস হ‍্যাজলউড।

শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপের মূল পর্বের খেলা। শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ‘সুপার টুয়েলভ’-এ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাকে এদিন অনায়াসে ৫ উইকেটে হারাল অস্ট্রেলিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক ফ্রিঞ্চ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৮ রান করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে লড়াই করেন একমাত্র মারক্রম। ৩৬ বলে ৪০ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, হ‍্যাজলউড এবং অ‍্যাডাম জাম্পা। একটি করে উইকেট নেন ম‍্যাক্সওয়েল এবং প‍্যাটকামিন্স।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে সর্বোচ্চ রান স্টিভ স্মিথের। ৩৫ রান করেন তিনি। ২৪ রান স্টোইনিসের। ১৪ রান ডেভিড ওয়ার্নারের। শূন‍্য রান করেন ফ্রিঞ্চ। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি উইকেট নেন আনরিচ নর্টজে। একটি করে উইকেট নেন কাগিসো রাবাডা, মহারাজ এবং শামসি।

আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তান দলকে বিশেষ বার্তা ইমরান খানের, জানালেন বাবর আজম

advt 19

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...